কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ধর্ম যার যার, উৎসব সবার’, এই বার্তাকেই বাস্তবে রূপ দিলেন পুরুলিয়ার ঝালদার সমাজসেবী শেখ সুলেমান। ধর্মীয় বিভেদ ভুলে কালীমন্দির সংস্কার থেকে শুরু করে পুজোর আয়োজন, সবেতেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সম্প্রীতির অনন্য নজির গড়লেন তিনি।

পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়কের ধারে লাগদা গ্রামের তিন মাইল সর্বজনীন কালীমন্দিরে বর্তমানে চলছে সংস্কারের কাজ। আগামী ৮ নভেম্বর কালীপুজো উপলক্ষে মন্দির সাজিয়ে তোলার প্রস্তুতিও চলছে জোরকদমে। মন্দিরের সংস্কার ও পুজোর বিভিন্ন আয়োজনে আর্থিক এবং শারীরিকভাবে সহযোগিতা করছেন শেখ সুলেমান। অন্নভোগ, প্রসাদ বিতরণ-সহ বিভিন্ন কর্মসূচিতেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। পুজো কমিটির সম্পাদক পলাশ বাউরি ও সদস্য শ্যামাপদ দাস জানান, ২০১১ সাল থেকে এই পুজোর আয়োজন হয়ে আসছে। মন্দির সংস্কারের কাজে আর্থিক সমস্যার মুখে পড়ে তাঁরা সুলেমানের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের কথায়, কোনও দ্বিধা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। শুধু আর্থিক সহযোগিতাই নয়, নিজের ব্যস্ততার মধ্যেও দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন।

আরও পড়ুনঃ ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

অন্যদিকে, শেখ সুলেমানের বক্তব্য, প্রচারের জন্য নয়, ছোট থেকেই হিন্দু-মুসলিম একসঙ্গে বড় হয়েছেন তাঁরা। ঈদ, দুর্গাপুজো কিংবা কালীপুজো সব উৎসবেই তিনি অংশ নেন। তাঁর কথায়, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পরিচয়। পুরুলিয়ার এই উদ্যোগ আরও একবার মনে করিয়ে দিল, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা ও সম্প্রীতিই সমাজের আসল শক্তি।

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা