জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি হেঁশেলে এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু সবজি  শাপলা। বর্ষাকালের এই টাটকা সবজির সঙ্গে চিংড়ি মাছের মিশেলে তৈরি হয় এক স্বর্গীয় স্বাদ। গরম ভাতের সাথে শাপলা চিংড়ির এই মেলবন্ধন নিমিষেই দুপুরের খাওয়া জমিয়ে দেয়। কম তেল মশলায় তৈরি এই ঐতিহ্যবাহী পদটি যেমন স্বাস্থ্যকর, তেমনই তৈরি করাও ভীষণ সহজ।

উপকরণ

শাপলার ডাঁটি (৫০০ গ্রাম), ছোট চিংড়ি (২০০ গ্রাম), পেঁয়াজকুচি (১ কাপ), হলুদ গুঁড়ো (আধা চা চামচ), লঙ্কা গুঁড়ো (আধা চা চামচ), ধনে গুঁড়ো (১ চা চামচ), জিরে গুঁড়ো (১ চা চামচ), নুন (স্বাদমতো), তেল (৩-৪ টেবিল চামচ), কাঁচা লঙ্কা (৩-৪টি)।

দ্ধতি

প্রথমে শাপলার ডাঁটির আঁশ ছাড়িয়ে সমান আকারে কেটে নিন। অল্প নুন মেখে একটি স্ট্রেইনারে ১০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত জল ঝরে যায়। চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। সামান্য নুন মেখে আলাদা করে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালভাবে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে শাপলা দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে দিন। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, শাপলা থেকেই পর্যাপ্ত জল বের হবে। শাপলা নরম ও প্রায় সেদ্ধ হয়ে এলে চিংড়ি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। কাঁচা লঙ্কা দিয়ে দিন, এরপর ১০ থেকে ১২ মিনিটের মতো রান্না করুন। ঝোল ঝোল রাখতে চাইলে কিছুটা জল থাকতেই নামিয়ে নিন। নয়তো ঝোল শুকিয়ে এলে গ্যাস থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

 

 

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

রথযাত্রার ভোগে আনুন নতুন স্বাদ! ঘরেই বানান দোকানের মতো কেশর জিলিপি

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা