গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির পাতে একটু মাছের পদ না হলে দুপুরের খাওয়াটা ঠিক জমে না! আর মাছ যদি হয় ভেটকি, তবে তো কথাই নেই! সাধারণত ভেটকি মাছের ফিলে বা কালিয়া বাঙালির ঘরে ঘরে রান্না হয়। কিন্তু তার বাইরেও ভেটকি মাছের কাঁটা দিয়েও যে সুস্বাদু পদ তৈরি করা সম্ভব, তা চটপট জেনে নিন। গরম ভাতের সঙ্গে এই কাঁটা চচ্চড়ি থাকলে দুপুরের ভোজ এক নিমেষে জমজমাট হয়ে উঠবে। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ঘরোয়া উপাদানে সহজে বানিয়ে ফেলবেন স্বাদে অনবদ্য এই ‘ভেটকির কাঁটা চচ্চড়ি’।

উপকরণ

৫০০ গ্রাম ভেটকি মাছের কাঁটা , ১ চা-চামচ পাঁচফোড়ন, ২ টেবিল-চামচ পেঁয়াজবাটা, ১ টেবিল-চামচ আদা-রসুন বাটা, ২ চা-চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা-চামচ জিরেগুঁড়ো, ২টি শুকনো লঙ্কা, ১টি টমেটো কুচি, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি, প্রয়োজনমতো সর্ষের তেল, সাজানোর জন্য ধনেপাতা কুচি।

প্রদ্ধতি

প্রথমে ভেটকি মাছের কাঁটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কাঁটাগুলি হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কার ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজবাটা, আদা-রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে ভালভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নুন, সামান্য চিনি, হলুদ, জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষান। এবার অল্প জল দিয়ে মশলাটি ফুটিয়ে তার মধ্যে ভাজা মাছের কাঁটা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন যাতে মশলা কাঁটার সঙ্গে ভালভাবে মিশে যায়। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ‘ভেটকির কাঁটা চচ্চড়ি’। গরম ভাতের সঙ্গে এই পদ খেলে স্বাদ হবে অনন্য। চাইলে এতে আলু, বেগুন বা পটল দিয়ে ছ্যাঁচড়ার মতো করেও রান্না করতে পারেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের