দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের জনপ্রিয় জলখাবারের মধ্যে অন্যতম খাবার হল ফাফড়া। মুচমুচে, লম্বা এই বেসনের স্ন্যাকস শুধু গুজরাতেই নয়, এখন সারা দেশেই সমান জনপ্রিয়। অনেকেই মনে করেন দোকানের মতো খাস্তা ফাফড়া বাড়িতে তৈরি করা কঠিন। কিন্তু সঠিক পদ্ধতি জানলে অল্প কয়েকটি উপকরণেই সহজে তৈরি করা যায় সুস্বাদু গুজরাতি ফাফড়া।

উপকরণ

২ কাপ বেসন, ১/২ চা চামচ জোয়ান, ১/২ চা চামচ নুন, এক চিমটে হলুদ গুঁড়ো (ঐচ্ছিক), এক চিমটে বেকিং সোডা, ২ টেবিল চামচ তেল, প্রয়োজনমতো জল, ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে বেসন, নুন, জোয়ান, হলুদ গুঁড়ো ও বেকিং সোডা ভাল করে মিশিয়ে নিন। এবার এতে তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে নরম কিন্তু শক্তপোক্ত একটি ডো তৈরি করুন। এবার ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিন। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে একটি মসৃণ বোর্ড বা থালার উপর হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে লম্বা ও পাতলা স্ট্রিপের আকারে টেনে নিন। সাবধানে ছুরি বা স্প্যাচুলার সাহায্যে তুলে গরম তেলে মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। দু’পাশ সমানভাবে ভাজা হলে টিস্যুর উপর তুলে বাড়তি তেল ঝরিয়ে নিন। গরম গরম ফাফড়া  জিলিপি, ভাজা কাঁচালঙ্কা, পেঁপের সম্ভারো বা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকেলের চায়ের সঙ্গেও এটি দারুণ মানিয়ে যায়। খাস্তা ভাব বজায় রাখতে সম্পূর্ণ ঠান্ডা হলে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে পারেন।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ