ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা হোক বা শীত, ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা অনেকেরই নিত্যসঙ্গী! ঠোঁটকে নরম ও আর্দ্র রাখতে বাজারে নানা ধরনের লিপ বাম পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে বিউটি দুনিয়ায় নতুন ট্রেন্ড হয়ে উঠেছে ‘ঘি লিপ বাম’। ভারতীয় রান্নাঘরের পরিচিত উপাদান ঘি এখন জায়গা করে নিয়েছে স্কিন কেয়ার এবং লিপ কেয়ার রুটিনেও। বিশেষজ্ঞদের মতে, ঘি প্রাকৃতিকভাবে ফ্যাটি অ্যাসিড ও পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই এটি ঠোঁটের শুষ্কতা কমাতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাজারে এখন এমন অনেক লিপ বাম পাওয়া যাচ্ছে, যেগুলির মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ ঘি।

ঘি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ঠোঁটের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ঠোঁটকে নরম ও মসৃণ রাখতেও কার্যকর। বিশেষ করে যাঁদের ঠোঁট দ্রুত ফেটে যায় বা রুক্ষ হয়ে পড়ে, তাঁদের কাছে এই ধরনের পণ্য দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। ঠোঁটের শুষ্কতা কমাতে সাহায্য করে। দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় রাখে।ফাটা ঠোঁট দ্রুত মেরামতে সহায়ক। রাসায়নিক উপাদানের তুলনায় তুলনামূলকভাবে কোমল। প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী।

প্রাকৃতিক ও আয়ুর্বেদিক উপাদানের প্রতি মানুষের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে ঘিভিত্তিক বিউটি প্রোডাক্টের চাহিদাও বেড়েছে। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি লিপ কেয়ার পণ্য এখন তরুণ প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই রাতে শোওয়ার আগে সামান্য দেশি ঘি ঠোঁটে লাগিয়ে রাখেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে এবং সকালে ঠোঁট আরও নরম অনুভূত হয়। তবে বাজারচলতি লিপ বামে ঘির সঙ্গে ভিটামিন ই, শিয়া বাটার বা অন্যান্য পুষ্টিকর উপাদান যোগ করা হয়, যা অতিরিক্ত সুরক্ষা দেয়। ফ্যাশন ও বিউটি ট্রেন্ডে এখন‘মিনিমালিজম’ এর যুগ। কম উপাদানে বেশি যত্ন নেওয়ার এই প্রবণতার মধ্যেই ঘি লিপ বাম জায়গা করে নিয়েছে সৌন্দর্য সচেতনদের মেকআপ পাউচে। তাই ঠোঁটের যত্নে যদি প্রাকৃতিক সমাধান খুঁজে থাকেন, তাহলে ঘি সমৃদ্ধ লিপ বাম হতে পারে আপনার নতুন বিউটি এসেনশিয়াল।

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন