শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিম হল পুষ্টির ভাণ্ডার। চুলের যত্নে ডিম অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, বায়োটিন এবং ভিটামিন এ, ডি ও ই থাকে। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, শুষ্ক ও রুক্ষ ভাব দূর করে চুলকে নরম ও সিল্কি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটি রূপচর্চাতেও ব্যবহৃত হয়। সেটা হেয়ার মাস্ক হিসেবে হোক, বা ফেস মাস্ক। জেনে নিন মুখে নিয়মিত ডিমের প্যাক লাগালে কী উপকার পাবেন। 

ত্বকের জন্য ডিমের উপকারিতা

ডিমে রয়েছে লুটিন নামে এক ধরনের উপাদান, যা ত্বককে আর্দ্র রাখে। ফলে ত্বক হয়ে ওঠে মসৃণ। ডিমের সাদা অংশে থাকে প্রাকৃতিক প্রোটিন ও অ্যালবুমিন। আর কুসুমের গুণে ত্বক আর্দ্র হয়। দুইয়ের ব্যবহারে তাই টানটান ও উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।

১)  ডিমের সাদা অংশ ত্বকের ঝুলে পড়া ভাব দূর করতে অত্যন্ত কার্যকরী। এটি প্রাকৃতিকভাবে ত্বককে টানটান ও মসৃণ করে। এছাড়াও অতিরিক্ত তেল বা সিবাম নিয়ন্ত্রণ করে এবং লোমকূপের মুখ ছোট করতে সাহায্য করে, যা ব্ল্যাকহেডস কমাতে সহায়ক।

২) ডিমের কুসুমে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন-এ শুষ্ক ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং খসখসে ভাব দূর করে।

৩) নিয়মিত ডিমের ফেসপ্যাক ব্যবহারে ত্বকের সূক্ষ্ম রেখা এবং বলিরেখা পড়ার গতি ধীর হয়।

চুলের জন্য ডিমের কার্যকারিত

ডিম চুলের প্রাকৃতিক তেল রক্ষা করে, যা কৃত্রিম শ্যাম্পু ব্যবহারে নষ্ট হয়ে যায়। নিয়মিত ডিম ব্যবহারে চুলে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছয়, চুল ঝলমলে হয়ে ওঠে।

১) ডিমের সাদা অংশের সঙ্গে টক দই এবং নারকেল তেল মিশিয়ে চুলে লাগালে উপকার পাওয়া যায়। চুলের রুক্ষ ভাব কেটে যায়। চুল হয় নরম। 

২) চুল যদি খুব পাতলা হয়ে যায় বা চুল পড়ার সমস্যা থাকে, তা হলে একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাক ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করে ২০-৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিতে হবে।

৩) চুল উঠে টাক পড়ার লক্ষণ দেখা দিলে একটি ডিমের কুসুমের সঙ্গে এক চামচ মধু, এক চামচ দই, আধ চামচ নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। দু’ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চুল পড়ার সমস্যা দূর হবে।

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত