সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং বিতর্ক এখনও পুরোপুরি থামেনি, তার মধ্যেই এবার জাতীয় পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র রি-এক্সামিনেশন পোর্টাল ঘিরে উঠল বড়সড় সাইবার নিরাপত্তা প্রশ্ন। এক সাইবার নিরাপত্তা গবেষকের দাবি, পোর্টালে এমন কিছু নিরাপত্তার সমস্যা রয়েছে যার কারণে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে ফাঁস হয়ে যেতে পারে।

২০২৬ সালের NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস বিতর্কের জেরে ইতিমধ্যেই চাপে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষার ঘোষণা করতে বাধ্য হওয়ার পর এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এনটিএ-র রি-এক্সামিনেশন পোর্টালকে কেন্দ্র করে। এক ব্যক্তি, যিনি নিজেকে ১৬ বছরের “সাইবার নিরাপত্তা গবেষক” বলে দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে অভিযোগ করেন যে, এনটিএ-র পোর্টালে গুরুতর নিরাপত্তা ত্রুটি রয়েছে। যদিও এই দাবিগুলি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

cbse

ব্যবহারকারীর মতে, এই দুর্বলতার কারণে হাজার হাজার অবজারভার, সেন্টার কো-অর্ডিনেটর এবং পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য যার মধ্যে নাম, ইমেল ঠিকানা এবং ফোন নম্বর অন্তর্ভুক্ত, ফাঁস হয়ে থাকতে পারে। গবেষক আরও অভিযোগ করেছেন যে, সমস্যাটি শুধু তথ্য ফাঁসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অভিযোগ অনুযায়ী, পোর্টালের অ্যাডমিন ড্যাশবোর্ডে অনুমতি ছাড়াই ঢুকে কেউ ডেটা ডাউনলোড, নিয়োগপত্র তৈরি, পর্যবেক্ষকদের রেকর্ড ব্যবস্থাপনা, টেমপ্লেট আপলোড এবং প্রশাসনিক ম্যাপিংয়ের মতো কাজগুলো করা সম্ভব হয়েছিল। এই অভিযোগ ভাইরাল হওয়ার পর বহু ব্যবহারকারী জানান, পোর্টালের লিঙ্ক খুলতে গেলে “404 Not Found” দেখা যাচ্ছে। ফলে পোর্টালটির বর্তমান অবস্থা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এনটিএ এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে ঘটনাটি এমন সময় সামনে এল, যখন জাতীয় স্তরের পরীক্ষাগুলির পরিচালনা নিয়ে সংস্থাটির ভূমিকা ইতিমধ্যেই কঠোর নজরদারির মধ্যে রয়েছে।  

আরও পড়ুন:যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

অন্যদিকে, সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং (OSM) বিতর্কও এখন সংসদীয় পর্যবেক্ষণের মুখে। ছাত্রছাত্রীদের অভিযোগ, মূল্যায়নে অসঙ্গতি এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ফলাফলে সমস্যা তৈরি হয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সিবিএসই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়াও শুরু করেছে। আগামী ৬ জুন পর্যন্ত ভেরিফিকেশন এবং রি-ইভ্যালুয়েশনের আবেদন গ্রহণ করা হবে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত