এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকিজের কথা শুনলেই ছোট থেকে বড়, সবার মুখে হাসি ফুটে ওঠে। যদি চা বা কফির  সঙ্গে কুকিজ খেতে ভালবাসেন, তবে বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে দেখতে পারেন। এই ওটস কুকিজগুলো খেতে খুবই সুস্বাদু এবং মুচমুচে হয়। এর বিশেষত্ব হল, এটি বানাতে ময়দার প্রয়োজন হয় না। চাইলে পছন্দমতো আমন্ড, আখরোট, কিশমিশ বা চকোলেট চিপসও যোগ করতে পারেন। বাড়িতে ওটস কুকিজ বানানোর একটি সহজ রেসিপি জেনে নিন- 

উপকরণ

রোলড ওটস বা ওটসের আটা – ১ কাপ

গমের আটা – আধ কাপ

গুঁড়ো চিনি – আধ কাপ

মাখন – আধ কাপ

বেকিং পাউডার – আধ চা চামচ

দুধ – ২-৩ টেবিল চামচ

নুন – এক চিমটি

দারচিনি গুঁড়ো – আধ চা চামচ

বাদাম, আখরোট, কিশমিশ বা চকলেট চিপস – প্রয়োজনমতো

 পদ্ধতি 

প্রথমে একটি বড় পাত্রে মাখন ও গুঁড়ো চিনি নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। মিশ্রণটি ক্রিমের মতো হয়ে এলে তার মধ্যে ওটসের আটা ও গমের আটা দিন। এবার বেকিং পাউডার, নুন ও দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে নরম মণ্ড তৈরি করুন। মণ্ড যেন খুব পাতলা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবার কুচনো বাদাম, আখরোট, কিশমিশ বা চকলেট চিপস মিশিয়ে দিন। মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে হাতের তালু দিয়ে সামান্য চেপে কুকিজের আকার দিন। বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে কুকিজগুলি একটু দূরত্ব রেখে সাজিয়ে দিন। চাইলে উপর থেকে সামান্য ওটস বা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন। এরপর ওভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে কুকিজগুলি প্রায় ১২-১৮ মিনিট বেক করুন। কুকিজের ধার হালকা সোনালি রঙের হয়ে এলে ওভেন থেকে বের করে নিন। ওভেন থেকে বের করার পর কুকিজ প্রথমে একটু নরম মনে হতে পারে। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি শক্ত ও মুচমুচে হয়ে যাবে। তারপর এক কাপ গরম চা বা কফির সঙ্গে পরিবেশন করুন বাড়িতে তৈরি সুস্বাদু ওটস কুকিজ।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের