‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

Share:

নিজস্ব প্রতিনিধি: আমারা এখন এমন একটি সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে কোনও ঘটনা ঘটলে তা ভাইরাল হতে এক মুহূর্ত সময় লাগে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত হয় ভাইরাল। সম্প্রতি মুম্বইয়ের একটি চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় পানভেল-সিএসএমটি লোকাল ট্রেনের যাত্রীদের গালিগালাজ করছেন ও খুনের হুমকি দিচ্ছেন। 

ঘটনাটি ঘটেছে লোকাল ট্রেনের বিশেষভাবে সক্ষমদের জন্য থাকা কামরায়। সাংবাদিক সিরাজ নুরানির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের ভেতরে যাত্রীদের গালিগালাজ করার পর এক মাতাল ব্যক্তি একজন যাত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন। অভিযোগ উঠেছে, ট্রেনের ওই যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে মদ্যপ ব্যক্তি হুমকি বলেন, ‘আমি চারটি খুন করেছি, এরপর তোমার পালা।’ এই মন্তব্যের পরেই ট্রেনের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। পাশে থাকা যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্কও। ভিডিওটিতে আরও দেখা গিয়েছে যে, অন্য আরেকজন বয়স্ক যাত্রী তাকে থামাতে যায়। সেই সময়ে মাতাল ব্যক্তি ওই যাত্রীকে নিজের চরকায় তেল দেওয়ার কথা বলে নাহলে সে তাঁর পঞ্চম শিকার হবে বলেও হুমকি দেয়। 

 

উল্লেখ্য, চার্চগেট–ভিরার লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় এক যাত্রীকে ছুরি মেরে হত্যা করার ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই এই ঘটনাটি ঘটল। ভারী বৃষ্টির মধ্যে ট্রেনের দরজা খোলা রাখা নিয়ে তীব্র বাদানুবাদের জেরে অভিযুক্ত রোশন সুবর্ণা, ২২ বছর বয়সী মায়াঙ্ক লোহারকে ছুরি দিয়ে আঘাত করে। তাতেই মৃত্যু হয় মায়াঙ্কের। নিহত মায়ঙ্ক লোহার ভিরারের বাসিন্দা ছিলেন এবং আন্ধেরির একটি বেসরকারি কোম্পানিতে  সেলসম্যান হিসেবে কাজ করতেন।  

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের