৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের বাজারে আরও একটি নতুন ডিভাইস আনতে চলেছে OnePlus। এই প্রযুক্তি  সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, OnePlus N6x আগামী ৩১ জুলাই দুপুর ১২টায় ভারতীয় বাজারে লঞ্চ হবে। লঞ্চের আগে সংস্থার তরফে ফোনটির সম্পূর্ণ ডিজাইন এবং দুটি বিকল্প রংয়ের তথ্যও প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সম্প্রতি ওয়ানপ্লাস এন6এক্স ফোনটি ইকমার্স সাইট Amazon এ লিস্ট করা হয়েছে। অ্যামাজন সাইটে একটি ডেডিকেটেড মাইক্রো পেজও লাইভ করা হয়েছে।

ওয়ানপ্লাস এন6এক্স ফোনে 8000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জার এবং HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে।  থাকবে সমতল (ফ্ল্যাট) ফ্রেম ও ফ্ল্যাট ব্যাক প্যানেল। ফোনের পিছনের দিকে রয়েছে পিল আকৃতির ক্যামেরা মডিউল, যার মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ। ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ রাখা হয়েছে, যা ফোনটিকে নতুন লুক দিয়েছে। ব্যাক প্যানেলে OnePlus এর লোগো এবং টেক্সচার্ড ফিনিশও নজর কেড়েছে। রংয়ের ক্ষেত্রে OnePlus N6x দুটি ভ্যারিয়েন্টে Burgundy Red এবং Ice Blue দুটি রং-ই প্রিমিয়াম ফিনিশের সঙ্গে বাজারে আনা হবে বলে জানিয়েছে সংস্থা।

যদিও এখনও পর্যন্ত ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি OnePlus এর নতুন বাজেট N সিরিজের অংশ হিসেবে বাজারে আসবে এবং OnePlus N6 এর নিচে অবস্থান করবে। আপকামিং ওয়ানপ্লাস ফোনটি  20,000 টাকার কম দামে মিলবে। আগামী কয়েক দিনের মধ্যে সংস্থা ধাপে ধাপে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য ফিচার সম্পর্কেও তথ্য প্রকাশ করতে পারে। কম বাজেট সেগমেন্টে Realme, Redmi এবং iQOO-র মতো ব্র্যান্ডগুলিকে টক্কর দিতেই OnePlus এই নতুন স্মার্টফোনটি নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?