গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঙাশ মাছ শুনলেই অনেকে নাক সিঁটকায়! কিন্তু ঠিকঠাক মশলা আর পেঁয়াজের কায়দায় রান্না করতে পারলে এই মাছও হয়ে উঠতে পারে আপনার প্রিয় পদের মধ্যে একটি। ঝোল নয়, আজ বানিয়ে ফেলুন পাঙাশ মাছের দোপেঁয়াজি। পেঁয়াজ, হালকা ঝাল-মশলার সঙ্গে মাছের টুকরো কষিয়ে তৈরি এই পদটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।

উপকরণ

পাঙাশ মাছ

পেঁয়াজ

টমেটো

আদা বাটা — ১ চা চামচ

রসুন বাটা — ১ চা চামচ

কাঁচালঙ্কা

হলুদ গুঁড়ো — ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো — ১ চা চামচ

জিরে গুঁড়ো — ১ চা চামচ

ধনে গুঁড়ো — ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো — ১/২ চা চামচ

গোটা জিরে — ১/২ চা চামচ

তেজপাতা — ১টি

দারচিনি — ১ টুকরো

এলাচ — ২টি

নুন — স্বাদমতো

চিনি — ১/২ চা চামচ

সর্ষের তেল — প্রয়োজনমতো

ধনেপাতা — সামান্য

পদ্ধতি

প্রথমে পাঙাশ মাছ ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাছের টুকরোগুলিতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি দু’পিঠ হালকা করে ভেজে তুলে রাখুন। মাছ বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। একই কড়াইয়ে প্রয়োজনমতো আরও একটু তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। এবার কাটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে বাকি অর্ধেক পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন। তারপর টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে ভাল করে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো ঠিক হয়েছে। এবার ভেজে রাখা পাঙাশ মাছ কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিন। কাঁচালঙ্কা ও সামান্য চিনি দিয়ে ঢেকে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন, তবে দোপেঁয়াজি খুব বেশি ঝোল হবে না। মাছের গায়ে মশলা ভালভাবে লেগে গেলে গরম মশলা ছড়িয়ে আরও ১-২ মিনিট রান্না করুন। উপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…