উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কোনও গ্রহ বক্রী হলে তার প্রভাব ব্যক্তিজীবন, কর্মক্ষেত্র, অর্থনীতি, সম্পর্ক এবং মানসিক অবস্থার উপর পড়তে পারে বলে মনে করা হয়। চলতি অক্টোবর মাসে দুই গুরুত্বপূর্ণ গ্রহ বুধ ও শুক্রের বক্রী অবস্থান জ্যোতিষের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সময় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, অতিরিক্ত ঝুঁকি নেওয়া কিংবা আবেগের বশে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার ক্ষেত্রে সতর্ক থাকা ভাল।

এই ৫ রাশিতে প্রভাব পড়বে

মেষ রাশি

আর্থিক দিক থেকে মেষ রাশির জন্য অক্টোবর মাসটি এবার কঠিন পরীক্ষা হতে পারে। এই সময়ে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে, যা আপনার বাজেটকে ব্যাহত করতে পারে।

মিথুন রাশি

আপনার রাশির অধিপতি বুধ। তাই এর বক্রী গতি আপনার জীবনে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে সামান্য অবহেলাও বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।

কন্যা রাশি

কন্যারাশির জাতক-জাতিকাদের জন্য বুধের বক্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে আপনার কাজের চাপ এবং মানসিক চাপ বেশি থাকতে পারে।

তুলা রাশি

তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রের বক্রী গতির কারণে, এই রাশির জাতক-জাতিকাদের খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অক্টোবর মাসটি তাদের কর্মজীবনে মিশ্র ফল বয়ে আনবে। আপনার দায়িত্ব হঠাৎ করে বেড়ে যেতে পারে। 

কী করবেন?

গ্রহের বক্রী অবস্থানের সময় নিজের কাজকর্মে সংযম ও ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং নিজের ইষ্টদেবতার আরাধনা মানসিক শান্তি দিতে পারে বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি দান-ধ্যান, দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করুন। অহেতুক বিতর্ক থেকে দূরে থাকুন। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর