চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পোস্ট অফিসের স্কিমে টাকা দ্বিগুণ! ১১৫ মাসেই মিলবে কত টাকা জানুন

নিজস্ব প্রতিনিধিঃ  বর্তমান অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে ঝুঁকিহীন বিনিয়োগের চাহিদা বাড়ছে, সেই প্রেক্ষাপটে পোস্ট অফিসের ‘ কিষাণ বিকাশ পত্র’  আবারও মধ্যবিত্তের আস্থার জায়গা হয়ে উঠছে। বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে নিশ্চিত লাভ পেতে এই স্কিমকে অনেকেই ভরসাযোগ্য বলে মনে করছেন।বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭.৫ শতাংশ সুদের হারে বিনিয়োগ করা যায়, যা বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে সংযুক্ত হয়। এই সুদের ভিত্তিতে বিনিয়োগ করা টাকা মাত্র ১১৫ মাসে, অর্থাৎ প্রায় ৯ বছর ৭ মাসে দ্বিগুণ হয়ে যায়। এই স্কিমের অন্যতম আকর্ষণ হল এতে ন্যূনতম মাত্র ১,০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায় এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ফলে ছোট সঞ্চয় থেকে বড় অঙ্ক সব ধরনের বিনিয়োগকারীর জন্যই এটি সহজলভ্য।

 

বিশেষজ্ঞদের মতে, যাঁরা ঝুঁকিমুক্ত ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের দিকে নজর দিচ্ছেন, তাঁদের জন্য এই স্কিম কার্যকর হতে পারে। কারণ এটি সম্পূর্ণভাবে সরকার-সমর্থিত হওয়ায় মূলধন নিরাপদ থাকে এবং নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যারা নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য এই স্কিম একটি সহজ ও নির্ভরযোগ্য বিকল্প হতে পারে।তবে এই স্কিমে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কিছু বিশেষ পরিস্থিতি ছাড়া  নির্দিষ্ট সময়ের আগে টাকা তোলা যায় না এবং এতে আয়কর ছাড়ের সুবিধা নেই।

 

বর্তমানে ডিজিটাল লেনদেন ও অনলাইন বিনিয়োগের যুগেও পোস্ট অফিসের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমেনি। গ্রাম থেকে শহর সব জায়গাতেই সহজলভ্য হওয়ায় এই ধরনের সঞ্চয় প্রকল্প সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে স্বচ্ছন্দ নন, তাঁদের কাছে ‘কিষাণ বিকাশ পত্র’এখনও এক নির্ভরযোগ্য ও স্থিতিশীল বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Published by:

Share Link:

More Releted News:

গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

অমাবস্যা থেকে পূর্ণিমা, দুই চন্দ্রপর্বে  আধ্যাত্মিকতার বিস্তার

১০ মিনিটেই তৈরি ম্যাঙ্গো চিকেন স্যালাড, হালকা ও পুষ্টিকর রেসিপি

সোনার থেকেও দামি কাঠ , বিস্ময়কর ‘আগরউড’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ