গরমে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ও পুষ্টিকর ম্যাঙ্গো প্রোটিন স্মুদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়তেই বাঙালির রান্নাঘরে শুরু হয় আমের মরশুম ! পাকা মিষ্টি আমের মিশেল  যদি  ঘটে দই, বাদাম এর সাথে, তাহলে তৈরি হতেই  পারে  এই  ম্যাঙ্গো  প্রোটিন স্মুদি। যা একইসঙ্গে সুস্বাদু ও প্রোটিনে সমৃদ্ধ। কম উপকরণে, বাড়তি চিনি ছাড়াই এই স্মুদি হতে পারে আপনার সকালের ব্রেকফাস্ট, ওয়ার্ক আউট পরবর্তী ড্রিঙ্ক বা বিকেলের স্বাস্থ্যকর স্ন্যাকস। আমের প্রাকৃতিক মিষ্টতা অতিরিক্ত সুগারের প্রয়োজন কমায়, আর দই ও বাদাম শরীরে জোগায় দীর্ঘক্ষণ শক্তি।

উপকরণ

পাকা আম (১ কাপ, টুকরো করা), ঘন টক দই/গ্রিক ইয়োগার্ট (আধ কাপ), দুধ বা আমন্ড মিল্ক (১/৪ কাপ), চিয়া সিড (১ চা চামচ), ফ্ল্যাক্সসিড (১ চা চামচ), কাঠবাদাম/কাজু কুচি (১ টেবিল চামচ), মধু (১ চা চামচ),বরফ।

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারে আমের টুকরো, দই এবং দুধ ঢেলে ভাল করে ব্লেন্ড করে নিন। এবার তাতে ভেজানো  চিয়া সিড, ফ্ল্যাক্সসিড, বাদাম কুচি আর সামান্য মধু মিশিয়ে আরও একবার ব্লেন্ড করুন। চাইলে কয়েকটি বরফের টুকরো দিয়ে ঘন, ঠান্ডা টেক্সচার এনে নিতে পারেন । গ্লাসে ঢেলে ওপর থেকে সামান্য বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।এই স্মুদিতে রয়েছে ভিটামিন A ও C, প্রোটিন ও ক্যালসিয়াম, আর স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার যা একসঙ্গে শরীরকে রাখে হাইড্রেটেড এবং গরমে দেয় ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট।

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী