গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে কাজ সেরে বাড়ি ফিরে দীর্ঘক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না অনেকেরই। আবার প্রতিদিন বাইরের খাবার খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এই তীব্র গরমে স্বাস্থ্যকর ও ঘরোয়া খাবারই সবচেয়ে নিরাপদ। তাই খুব কম সময়ে বানানো যায় এমন কিছু সহজ ও সুস্বাদু রেসিপি রইল, যা একদিকে যেমন সময় বাঁচাবে, তেমনই স্বাস্থ্যের দিক থেকেও ভাল।

থুকপা : গরম গরম এক বাটি থুকপা খুব সহজেই ক্লান্তি দূর করতে পারে। প্যানে তেল গরম করে আদাকুচি, রসুনকুচি দিয়ে দিন। নাড়াচাড়া করে তাতে গাজর, বিন, বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি ও ছোট ছোট করে কাটা চিকেন দিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো নুন দেবেন। সবজি ও চিকেন হালকা ভাজা হলে তাতে জল ঢেলে ফুটতে দিন। জল ফুটে উঠলে তাতে নুডল্‌স দিয়ে ঢেকে দিন। সবজি, চিকেন ও নুডল্‌স সেদ্ধ হয়ে গেলে তাতে এক চামচের মতো ভিনিগার দিন। কয়েক মিনিট ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে থুকপা। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

বেকড এগ-কর্ণ: দ্রুত তৈরি করা যায় এমন একটি হেলদি স্ন্যাক্স হল বেকড এগ-কর্ন। প্রথমে দু’টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। বেকিং পাত্র থাকলে ভাল, না হলে একটি ট্রে-তে সামান্য মাখন মাখিয়ে নিন। ডিমের সঙ্গে ভুট্টার দানা, নুন, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন মেশান। পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং কুরিয়ে রাখা চিজ দিয়ে দিন। অভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন। পাত্রটি ওভেনে ১০-১২ মিনিট বেক করুন। ডিম জমে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

লেমন-গার্লিক মাশরুম রোস্ট : কম সময়ে তৈরি করা যায় এমন আরেকটি সহজ পদ হল লেমন-গার্লিক মাশরুম রোস্ট। মাশরুম ছোট ছোট টুকরো করে কেটে নিন। রসুনকুচি, মাখন, লেবুর রস ও পার্সলে পাতা বা ধনেপাতা কুচি নিয়ে নিন। কড়াইতে সামান্য মাখন বা অলিভ অয়েল দিয়ে রসুনকুচি হালকা ভেজে নিন। এ বার তাতে মাশরুমের টুকরোগুলি দিয়ে এপিঠ-ওপিঠ লালচে করে ভাজুন। সবশেষে নুন, গোলমরিচ এবং প্রচুর পরিমাণে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল