60W ফাস্ট চার্জিং এবং ৫০MP ক্যামেরা! Realme-র নতুন ফোন বিক্রিতে পড়ল সাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ফোন করা, গান শোনা, ছবি তোলা বা ভিডিয়ো দেখা কিংবা কেনাকাটার পর আর্থিক লেনদেন। মূলত স্মার্ট ফোনের মাধ্যমে মানুষ এই কাজই বিশেষত করে থাকে। আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া জীবন অচল। এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জীবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। আর এই যন্ত্রটি প্রতি নিয়ত নিজেকে আপডেট করে চলেছে। একেক সংস্থা এক এক পদ্ধতি যুক্ত করছে তাদের স্মার্টফোনের মডেলে।

চিনা স্মার্টফোন সংস্থা Realme সম্প্রতি ভারতে তাদের নতুন ফোন এনেছে। Realme 16 সিরিজের তৃতীয় মডেল বাজারে নিয়ে এসেছে। ভারতের বাজারে গত ২ এপ্রিল আসার পরে সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে।  সংস্থাটি শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং প্রিমিয়াম ফিচারসহ ফোনটি বাজারে এসেছে, যা এটিকে মিড-রেঞ্জ সেগমেন্টে একটি শক্তিশালী বিকল্প হিসেবে মনে করা হচ্ছে। বাজারে অত্যন্ত সাড়া ফেলেছে এটি। 
8GB RAM এবং 128GB স্টোরেজে এই ফোনটি পাওয়া যাচ্ছে ৩১,৯৯৯ টাকায়। 8GB + 256GB ফোনটির দাম রাখা হয়েছে ৩৩,৯৯৯ টাকা। পাশাপাশি 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। ইএমআই-র মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে ৩ হাজার পর্যন্ত ছাড় পেতে পারেন। অনলাইনের মাধ্যমে লেনদেন করা হলে ২ হাজার পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ১ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। ফোনটি ফ্লিপকার্ট এবং রিয়েলমির অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। এয়ার ব্ল্যাক এবং এয়ার হোয়াইট রঙের ২ ধরনের পাওয়া যাচ্ছে।
এই ফোনে রয়েছে একটি ৬.৫৭-ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০Hz। এই ডিসপ্লেটি সর্বোচ্চ ৪,২০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা সমর্থন করে, ফলে দিনের আলোর মধ্যে স্ক্রিনটি পরিষ্কারভাবে দেখা যায়। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ টার্বো চিপসেট, সাথে আছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটিতে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর রয়েছে। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের