কম দামে কিনুন রিয়েলমি স্মার্টফোন, অ্যামাজন সেলে মিলছে দুর্দান্ত ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কম বাজেটে স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। অ্যামাজনের চলতি Realme Days Sale-এ জনপ্রিয় NARZO (নারজো) সিরিজের একাধিক স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস এবং কুপন ডিসকাউন্টের সুবিধায় কয়েকটি ফোন কেনা যাবে আগের তুলনায় অনেক কম দামে। সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ৮০ লাইট, যার দাম নেমে এসেছে মাত্র ১১ হাজার ৪৯৯ টাকায়।

রিয়েলমি নারজো পাওয়ার

রিয়েলমি নারজো পাওয়ার স্মার্টফোনটি সেলে ২৫ হাজার ৯৯৯ টাকার শুরুর দামে পাওয়া যাচ্ছে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজারমূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। এছাড়া টপ ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। সেলের সময় ফোনটির উপর ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে।

রিয়েলমি নারজো ৯০এক্স

রিয়েলমি নারজো ৯০এক্সের বেস ভ্যারিয়েন্ট ১৭ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ১৯ হাজার ৪৯৯ টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ মডেলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ছিল ২১ হাজার ৪৯৯ টাকা, সেটি এখন পাওয়া যাচ্ছে ২০ হাজার ৪৯৯ টাকায়।

রিয়েলমি নারজো এন১০০ লাইট

রিয়েলমি নারজো এন১০০ লাইট স্মার্টফোনেও রয়েছে বিশেষ ছাড়। ১৪ হাজার ৯৯৯ টাকার ফোনটি এখন পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৪৯৯ টাকায়। 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ১৫ হাজার ২৪৯ টাকা, যা মূল দামের তুলনায় ১ হাজার ২৫০ টাকা কম। এছাড়া 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯৯ টাকায়।

রিয়েলমি নারজো ৮০ লাইট

সবচেয়ে সাশ্রয়ী অফার পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ৮০ লাইটে। ফোনটির বাজারমূল্য ১১ হাজার ৯৯৯ টাকা হলেও সেলের সময় ৫০০ টাকার কুপন ডিসকাউন্টের ফলে এটি কেনা যাবে মাত্র ১১ হাজার ৪৯৯ টাকায়। এই ভ্যারিয়েন্টে রয়েছে 4GB RAM এবং 64GB স্টোরেজ। রিয়েলমির নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে অ্যামাজনের এই সেল হতে পারে ভাল সুযোগ। তবে অফারগুলি সীমিত সময়ের জন্য উপলব্ধ, তাই আগ্রহীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছে সংস্থা।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী