৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোন বাজারে বড় ব্যাটারির ট্রেন্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে শাওমি। চিনের প্রযুক্তি সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৬ অগস্ট ভারতে লঞ্চ হবে নতুন Redmi Note 17। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, এই ফোনে থাকবে বিশাল ৮,০০০mAh ব্যাটারি, যা বেশ কয়েকদিন চার্জ ছাড়াই চলবে। Redmi India-এর টিজার অনুযায়ী, ফোনটি TrueColour AMOLED ডিসপ্লে নিয়ে আসবে। 

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, নয়া ফোনে ১২০Hz রিফ্রেশ রেট-সহ বড় OLED স্ক্রিন থাকতে পারে। Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকার জোর সম্ভাবনা রয়েছে। ফোনে শক্তিশালী 8000mAh ব্যাটারির পাশাপাশি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। সফটওয়্যারের দিক থেকে এটি HyperOS 3সহ বাজারে আসতে পারে বলেও একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফোনের পেছনের অংশে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, রেডমির এই আপকামিং ফোনে 20 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।

ভারতের বাজারে রেডমি নোট 17 ফোনটি 30,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। চিনের বাজারে ফোনটি 7 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। ভারতে লঞ্চের পর ফোনটি অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই বিক্রির জন্য উপলব্ধ হতে পারে। এখন নজর ৬ অগস্টের লঞ্চ ইভেন্টে, যেখানে Redmi Note 17-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…