রোজ হজমের সমস্যায় ভুগছেন? এই এক আচারেই দূর হবে অম্বল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটু মশলাদার বা তেলেভাজা খেলেই যদি পেট ফেঁপে ওঠে, গ্যাস-অম্বলে অস্বস্তি বাড়ে-তাহলে বুঝতে হবে আপনার হজমের স্বাস্থ্যে কোথাও সমস্যা তৈরি হয়েছে। শহুরে ব্যস্ত জীবনে অনিয়মিত খাওয়া-দাওয়া, ফাস্ট ফুডের প্রতি ঝোঁক আর অ্যান্টাসিডের ওপর নির্ভরতা অনেক সময় সাময়িক স্বস্তি দিলেও, দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। রান্নাঘরের এক সাধারণ উপাদান-মেথি-আবারও উঠে আসছে প্রাকৃতিক সমাধান হিসেবে। শুধু ফোঁড়ন নয়, মেথি দিয়ে তৈরি আচারও হতে পারে হজমের সমস্যার সহজ ও সুস্বাদু প্রতিকার।

কেন মেথি উপকারী?

•ফাইবারে ভরপুর: ১০-১১ গ্রাম মেথিতে প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে।

•প্রোটিন সমৃদ্ধ: প্রায় ৩ গ্রাম প্রোটিন শরীরের পুষ্টি জোগায়।

• আয়রন ও ম্যাগনেসিয়াম: যথাক্রমে ৩.৭২ মিগ্রা আয়রন ও ২১.২ মিগ্রা ম্যাগনেসিয়াম শরীরকে শক্তিশালী রা।

•ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

 তৈরির উপকরণ:

মেথি দানা: আধা কাপ

সরষের তেল: ২ বড় চামচ

দেগি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

হিং: আধা চা চামচ

গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ

মৌরি গুঁড়ো: ১ বড় চামচ

নুন: স্বাদমতো (প্রায় ৩ চা চামচ)

ভিনিগার: আধা কাপ + ২ চামচ

বানানোর পদ্ধতি:

প্রথমে সরষের তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে ঠান্ডা করুন। গ্যাস বন্ধ রেখে সেই গরম তেলে মেথি দানা ১-২ মিনিট নেড়ে নিন। এরপর সব মশলা একে একে মিশিয়ে দিন।সবশেষে ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে কাঁচের বোতলে সংরক্ষণ করুন। নিয়মিত খাবারের সঙ্গে অল্প পরিমাণে এই আচার খেলে হজমশক্তি বাড়ে, গ্যাস-অম্বল কমে এবং শরীর সতেজ থাকে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?