Loading live market data...
Loading active stocks...
Connecting...

চা খেলেই বুক জ্বালা, গলা টক? এই সহজ টোটকাতেই কমবে অ্যাসিডিটির সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা না হলে অনেকের দিন শুরুই হয় না। আবার অফিসের ফাঁকে, বিকেলের আড্ডায় কিংবা ক্লান্তি কাটাতেও ভরসা সেই চা। কিন্তু এই চা-ই অনেক সময় ডেকে আনে অম্বল, বুক জ্বালা, গলা টক হয়ে যাওয়া বা গ্যাসের সমস্যা। বিশেষজ্ঞদের মতে, ভুল সময়ে বা ভুলভাবে চা খাওয়ার কারণেই বাড়ছে অ্যাসিডিটির ঝুঁকি।

আয়ুর্বেদিক বিশেষজ্ঞ শর্বরী ইমানদার জানিয়েছেন, চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে পারে। বিশেষ করে খালি পেটে চা খেলে সমস্যা আরও বাড়ে। এতে পাকস্থলীর ভেতরের আস্তরণ উত্তেজিত হয় এবং বুক জ্বালা, ঢেঁকুর, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা দেখা দেয়।

তবে কয়েকটি সহজ অভ্যাস বদলালেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চা খাওয়ার আগে এক গ্লাস জল পান করলে পাকস্থলীতে একটি সুরক্ষামূলক স্তর তৈরি হয়, যা চায়ের অম্লীয় প্রভাব কমাতে সাহায্য করে। একই সঙ্গে খালি পেটে চা না খেয়ে আগে হালকা কিছু খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চা পানের পর যদি অম্বল শুরু হয়, তাহলে সঙ্গে সঙ্গে হালকা গরম জল পান করলে আরাম মিলতে পারে। গরম জল অতিরিক্ত অ্যাসিডকে পাতলা করে হজমতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, খুব কড়া বা বেশি সময় ধরে ফোটানো চা পেটের জন্য বেশি ক্ষতিকর। এতে ট্যানিনের পরিমাণ বেড়ে যায়, যা অ্যাসিডিটির অন্যতম কারণ। তাই হালকা চা পান করাই ভাল। দিনে ২ থেকে ৩ কাপের বেশি চা না খাওয়ার পরামর্শও দিচ্ছেন তাঁরা। অ্যাসিডিটির সমস্যা বেশি হলে ব্ল্যাক টি-এর বদলে গ্রিন টি বা হার্বাল টি বেছে নেওয়া যেতে পারে। কারণ এগুলিতে ক্যাফেইনের পরিমাণ কম থাকে এবং হজম করাও তুলনামূলক সহজ। এছাড়াও কিছু ঘরোয়া উপায়েও মিলতে পারে স্বস্তি। মৌরি চিবিয়ে খেলে হজম ভাল হয়। ঠান্ডা দুধ পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। গুড় বা আদা খেয়েও অম্বলের সমস্যা কিছুটা কমানো সম্ভব। তবে শুধু চা নয়, অনিয়মিত জীবনযাত্রাও অ্যাসিডিটির বড় কারণ। দীর্ঘক্ষণ খালি পেটে থাকা, অতিরিক্ত ভাজাভুজি খাওয়া, মানসিক চাপ ও কম ঘুম এসব থেকেও বাড়তে পারে বুক জ্বালার সমস্যা। তাই নিয়ম মেনে খাওয়া-দাওয়া ও পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। প্রতিদিন যদি তীব্র অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

অনেক বেশি ঘামছেন? ভাল লক্ষণ নয়! জেনে নিন চিকিৎসকদের মত

ঘরে আলমারি এই দিকে রাখলে হবে টাকার বৃষ্টি

১৫ বছর পর বিরল শনি জয়ন্তী, জেনে নিন কোন ৪ রাশির খুলবে ভাগ্য?

মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসছে

অপমান ও আইনি ঝামেলার আশঙ্কা, মেষ থেকে মীনের কেমন যাবে রবিবার?

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

চা খেলেই বুক জ্বালা, গলা টক? এই সহজ টোটকাতেই কমবে অ্যাসিডিটির সমস্যা

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌