কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদি কিডনি রোগ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। সুস্থ কিডনি শরীর থেকে অতিরিক্ত ইনসুলিন বের করে দিতে সাহায্য করে। কিন্তু CKD (Chronic Kidney Disease)  থাকলে কিডনির এই ক্ষমতা কমে যায়। ফলে ইনসুলিন শরীরে দীর্ঘ সময় থেকে যায় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ক্ষুধামন্দা, অনিয়মিত খাবার খাওয়া, ওষুধের প্রভাব দীর্ঘস্থায়ী হওয়া এবং শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এসব কারণ মিলেই হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ায়। রক্তে শর্করার মাত্রা কমে গেলে অতিরিক্ত ঘাম, কাঁপুনি, মাথাব্যথা, দুর্বলতা, তীব্র ক্ষুধা, উদ্বেগ, বিভ্রান্তি, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার সাধারণ কারণগুলি হল ক্ষুধামন্দার কারণে স্বাভাবিক খাদ্য গ্রহণের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করা, ভুল সময়ে ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করা ,শারীরিক কার্যকলাপ বৃদ্ধি।

চিকিৎসকরা নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সময়মতো খাবার খাওয়া, ওষুধ গ্রহণ এবং কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন। প্রয়োজনে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিনের মাত্রা পরিবর্তন করা হতে পারে।ডায়াবেটিস ও কিডনি রোগ একসঙ্গে থাকলে পরিস্থিতি একটি ‘ভিসিয়াস সাইকেল’-এ পরিণত হতে পারে। তাই রক্তে শর্করা, রক্তচাপ এবং কিডনির স্বাস্থ্য তিনটিকেই সমান গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণে রাখা জরুরি। সঠিক চিকিৎসা ও জীবনযাপনের মাধ্যমে জটিলতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী