রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে অতিথি আসছে কিংবা বিশেষ কোনও দিনে ডিনারে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে তৈরি করে ফেলতে পারেন সুগন্ধি শাহি পোলাও। বাসমতি চাল, ঘি, শুকনো ফল ও সুগন্ধি মশলার মেলবন্ধনে এই পোলাও স্বাদে যেমন দুর্দান্ত, দেখতেও তেমন আকর্ষণীয়। 

উপকরণ

২ কাপ বাসমতি চাল, ৩-৪ টেবিল চামচ ঘি, ১-২টি, পাতলা করে কাটা পেঁয়াজ, ১/২ কাপ কাজু, ১/২ কাপ  কিসমিস, পরিমাণমতো বাদাম, ১-২টি তেজপাতা, ১ টুকরো দারচিনি, ৩-৪টি এলাচ, ৩-৪টি  লবঙ্গ, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, সামান্য চিনি, সামান্য জাফরান, প্রয়োজনমতো গরম জল।  

পদ্ধতি

প্রথমে বাসমতি চাল জল ঝরিয়ে চাল আলাদা করে রাখুন। এবার কড়াইয়ে ঘি গরম করে তাতে কাজু, বাদাম ও কিসমিস হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে প্রয়োজন হলে আরও সামান্য ঘি দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর ভেজানো চাল দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন, যাতে চাল ভেঙে না যায়। চাল প্রায় সেদ্ধ হয়ে এলে জাফরান মেশানো সামান্য জল ছড়িয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে কম আঁচে আরও কয়েক মিনিট রান্না করুন। সবশেষে ভেজে রাখা কাজু, বাদাম ও কিসমিস ছড়িয়ে দিন। চাইলে উপর থেকে সামান্য ঘি ও ভাজা পেঁয়াজ দিয়ে সাজাতে পারেন। গরম গরম শাহি পোলাও পনিরের কোনও পদ, কষা মাংস, চিকেন কারির সাথে পরিবেশন করুন। বিশেষ ডিনার বা উৎসবের মেনুতে এই পদটি সহজেই হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়