সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল, শৃঙ্খলা ও ন্যায়বিচারের অধিপতি হিসেবে মানা হয়। শনির রাশি পরিবর্তনের মতোই তাঁর নক্ষত্র পরিবর্তনও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২ জুলাই শনিদেব বুধের অধীনস্থ রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবেন। এই পরিবর্তনের প্রভাব ১২ টি রাশির উপরই পড়বে। কারও জীবনে নতুন সুযোগের দরজা খুলতে পারে। আবার কিছু রাশির জাতক-জাতিকাকে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

বৃষ রাশি

শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অফিসে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান কাজেও বাধা বা বিলম্ব হতে পারে। আপাতত চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। অপ্রয়োজনীয় বিতর্ক ও অফিস রাজনীতি থেকে দূরে থাকুন।

আরও পড়ুন: কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

সিংহ রাশি

এই সময় পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে চলার প্রয়োজন হতে পারে। জীবনসঙ্গী বা ঘনিষ্ঠ মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় অংশীদারিত্ব থাকলে প্রতিটি সিদ্ধান্ত ভেবে নিন। নতুন কোনও চুক্তিতে সই করার আগে সমস্ত নথি ভালভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

কন্যা রাশি

এই সময়ে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে সঞ্চয়ের উপর। মানসিক চাপ, উদ্বেগ বা ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলাই ভাল। পাশাপাশি কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে একাধিকবার ভেবে নিন, নইলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

তুলা রাশি

স্বাস্থ্য নিয়ে কোনওরকম অবহেলা করা উচিত হবে না। বিশেষ করে পায়ে ব্যথা, ক্লান্তি বা শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। মানসিক অস্থিরতা বা অকারণ ভয়ও গ্রাস করতে পারে। যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। এই সময় তাড়াহুড়ো করে বিনিয়োগ না করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াই শ্রেয়।

শনির অশুভ প্রভাব কমাতে কী করবেন?

জ্যোতিষশাস্ত্র মতে, প্রতি শনিবার ভক্তিভরে হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কুপ্রভাব অনেকটাই প্রশমিত হতে পারে। এছাড়া অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এবং দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করাকেও শুভ বলে মনে করা হয়।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের