মৃত্যুযন্ত্রণায় কাতর ময়ূরের পালক ছিঁড়ে নিল পথচারীরা! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এ কেমন মানবসমাজ! যেখানে মৃত্যুযন্ত্রণায় ছটফট করা এক অসহায় প্রাণের আর্তনাদও মানুষের হৃদয় স্পর্শ করে না। সাহায্যের হাত বাড়ানোর বদলে, রাস্তার ধারে পড়ে থাকা আহত ময়ূরের রঙিন পালক ছিঁড়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল কিছু মানুষ। মানবিকতার এমন নির্মম অবক্ষয়ের ছবি ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওতে, যা সোশ্যাল মিডিয়াজুড়ে গভীর শোক, ক্ষোভ ও লজ্জার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে একটি ময়ূর। একটি গাড়ির ধাক্কায় ময়ূরটি গুরুতরভাবে জখম হয়েছিল এবং যন্ত্রণায় ছটফট করছিল। কিন্তু তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার বদলে, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার ঝলমলে পালক ছিঁড়ে নিতে শুরু করেন। কেউ কেউ সেই পালক সংগ্রহ করে নিয়ে চলে যান বলেও ভিডিওতে দেখা গিয়েছে। এই মর্মান্তিক দৃশ্য সামনে আসতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। বহু নেটিজেন এই ঘটনাকে চরম নিষ্ঠুরতা ও অমানবিকতার বলেন। একজন লিখেছেন, ‘এদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ আরেকজনের মন্তব্য, ‘একটি অসহায় প্রাণী মৃত্যুর সঙ্গে লড়ছে, আর মানুষ নিজের স্বার্থে ব্যস্ত, এ দৃশ্য সত্যিই লজ্জাজনক।’

আরও পড়ুনঃ ‘আগে বয়ফ্রেন্ডকে ফোন করুন’, প্রেমিককে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন তরুণী!

বিশেষজ্ঞদের মতে, সময়মতো উদ্ধার ও চিকিৎসা পেলে হয়তো পাখিটির জীবন রক্ষা করা সম্ভব ছিল। কোনও প্রাণীর ক্ষতি করা সুরক্ষা বা দেহের অংশ সংগ্রহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, আহত বন্যপ্রাণী দেখলে কৌতূহলী দর্শক না হয়ে দ্রুত বন দফতর বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়াই মানবিক দায়িত্ব। কারণ একটি সময়োচিত সাহায্যই বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়