সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিরামিষ বাঁধাকপির ঝোল বাঙালি হেঁশেলের একটি অতি পরিচিত ও মুখরোচক পদ। বছরের যে কোনও সময়ে মাছ-মাংসের স্বাদকে টেক্কা দিতে পারে এই সাধারণ তরকারিটি। সামান্য আলু, কুচানো বাঁধাকপি আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি এই রান্নাটি গরম ভাত কিংবা রুটি-পরোটার সাথে খেতে অসাধারণ লাগে।

উপকরণ

১টি বাঁধাকপি, ২টি আলু, ১টি টমেটো, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ জিরেগুঁড়ো ও ধনে গুঁড়ো, ১ চা চামচ হলুদ ও লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে ও তেজপাতা, ৩-৪টি চেরা কাঁচালঙ্কা, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা চামচ ঘি, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল।  

পদ্ধতি

প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো সামান্য হলুদ ও নুন দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এ বার বাঁধাকপি দিয়ে ভাল করে নাড়তে হবে। বাঁধাকপি থেকে কিছুটা জল বেরোবে। সেই জলেই কিছুক্ষণ রান্না হতে দিন। এর পর আদাবাটা এবং কাঁচালঙ্কা দিয়ে দিন। চাইলে একটি টম্যাটো কুচিয়ে দিতে পারেন। বাঁধাকপি একটু নরম হলে ভেজে রাখা আলু ও স্বাদমতো নুন-চিনি মিশিয়ে দিন। এবার পরিমাণমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন, যাতে আলু ও কপি ভালভাবে সেদ্ধ হয়ে মাখোমাখো ঝোলের আকার নেয়। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আপনার গরম গরম দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির ঝোল!

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA