মেয়েদের উপর নির্মম অত্যাচার হোস্টেল মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত তখন প্রায় ২টা। হোস্টেলের ঘরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন দুই ছাত্রী। হঠাৎ দরজায় জোরে ধাক্কা, তারপর চিৎকার , কয়েক মুহূর্তের মধ্যেই যেন দুঃস্বপ্ন নেমে আসে তাদের জীবনে। প্রয়াগরাজ-এর শিবকুটি এলাকার একটি হোস্টেলে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগ, হোস্টেল মালিকের ছেলে শুভম দ্বিবেদী গভীর রাতে দুই ছাত্রীর ঘরে ঢুকে তাদের মারধর করতে শুরু করেন। ভাইরাল হওয়া প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত এক ছাত্রীকে চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করছেন। পাশেই এক বৃদ্ধা মহিলাকে তাকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়। সূত্রের খবর, শঙ্কর ঘাট এলাকার ওই হোস্টেলে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন দুই ছাত্রী। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই শুভম অশালীন ফোন ও মেসেজ করে তাদের উত্তপ্ত করছিলেন। এরপর এদিন রাতেও তিনি মদ্যপ অবস্থায় তাদের ঘরের দরজায় ধাক্কা দিতে থাকেন। ছাত্রীদের দাবি, দরজা না খোলায় বাইরে থেকে ঘর আটকে দেওয়া হয়। ভয়ে চিৎকার শুরু করলে অভিযুক্তের মা ঘটনাস্থলে আসেন। এরপর দরজা খোলা হলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শুভম গালিগালাজ ও মারধর শুরু করেন। এমনকি এক ছাত্রী দাবি করেছেন, পুলিশ পৌঁছানোর পরও ভাঙা কাচ দিয়ে হামলার চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুনঃ দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

ঘটনার পর এক ছাত্রী তার আত্মীয়কে ফোন করে সাহায্য চান এবং জরুরি নম্বর ১১২-এ ফোন করে পুলিশ ডাকেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও পরে আদালত থেকে তিনি জামিন পান। অমেঠির বাসিন্দা এক নির্যাতিতা জানিয়েছেন, গত ১০ দিন ধরে তাকে নিয়মিতভাবে হেনস্তা করা হচ্ছিল।

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?