সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে ফেলুন আফগানি কড়াই মাটন, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরেই যদি রেস্টুরেন্টের মতো ধোঁয়া ওঠা সুগন্ধি খাসির মাংস তৈরি করা যায়, তাহলে জমে যাবে যে কোনও আয়োজন। মশলার গাঢ় স্বাদ, জাফরানের হালকা গন্ধ আর কয়লার স্মোকি ফ্লেভারে এই বিশেষ খাসির রেসিপি হয়ে উঠবে পরিবারের সবার প্রিয়। অতিথি আপ্যায়ন কিংবা ছুটির দিনের বিশেষ খাবার, সবক্ষেত্রেই এই রেসিপি এনে দেবে রাজকীয় স্বাদ।

প্রয়োজনীয় উপকরণ

খাসির মাংস – দেড় কেজি

টক দই – আধা কাপ

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো – ১ চা-চামচ

কাঁচা লঙ্কা বাটা – ১ চা-চামচ

পেঁয়াজ বেরেস্তা – আধা কাপ

কাজুবাদাম – ১৬টি

গরম মশলার গুঁড়ো– ২ চা-চামচ

টমেটো পিউরি – আধা কাপ

কাসুরি মেথি – ২ চা-চামচ

লেবুর রস – ২ টেবিল চামচ

লবণ – স্বাদমতো

তেল – ১ কাপ

ফ্রেশ ক্রিম – আধ কাপ

দুধ – আধ কাপ

জাফরান – সামান্য

ধনেপাতা কুচি – ৩ টেবিল চামচ

শাহি জিরা – ১ চা-চামচ

কয়লা–২ থেকে ৩ টুকরা

আরও পড়ুন:

প্রস্তুত প্রণালি

প্রথমে খাসির মাংস ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি বড় পাত্রে মাংস নিয়ে তার সঙ্গে টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে ভালভাবে মাখিয়ে নিন। মেরিনেট করা মাংস ৩ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মাঝেমধ্যে বের করে আবার মাখিয়ে নিলে মশলার স্বাদ আরও ভালভাবে মাংসের ভেতরে ঢুকে যাবে। এরপর উনুনে কড়াই বসিয়ে অল্প আঁচে মাংস রান্না করুন। মাংস থেকে বের হওয়া জল শুকিয়ে এলে আলাদা করে রাখুন। এবার ব্লেন্ডারে কাজুবাদাম, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি ও সামান্য দুধ দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। অন্যদিকে বাকি দুধে জাফরান ভিজিয়ে রাখুন যাতে সুন্দর রং ও সুন্দর গন্ধ বের হয়।

একটি প্যানে তেল গরম করে জিরা ফোড়ন দিন। এরপর বাকি আদা ও রসুনবাটা দিয়ে হালকা ভেজে নিন। তারপর টমেটো পিউরি, কাঁচা মরিচবাটা এবং ব্লেন্ড করা কাজুর মিশ্রণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মশলার তেল ছেড়ে এলে রান্না করা মাংস দিয়ে ভালভাবে নেড়ে কষাতে হবে। এরপর ১ কাপ গরম জল দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল কিছুটা কমে এলে গরম মশলার গুঁড়ো ও জাফরান ভেজানো দুধ দিয়ে দিন। শেষে কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

এবার ধোঁয়ার বিশেষ ফ্লেভার আনার জন্য কয়লার উনুনে গরম করে আগুন ধরিয়ে নিন। একটি ছোট স্টিলের বাটিতে সেই কয়লা রেখে রান্না করা মাংসের হাঁড়ির মাঝখানে বসান। কয়লার ওপর সামান্য ঘি ছড়িয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। পরিবেশনের আগে কয়লার বাটি সরিয়ে ফেলুন। গরম গরম নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের এই স্মোকি খাসির মাংস।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী