ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে পাখার নীচে স্বস্তি নেই। এমন পরিস্থিতিতে হেঁশেল ঠেলা যে কতটা কঠিন, যাঁদের রোজ রান্না করতে হয় তাঁরা জানেন। গরম পড়তেই অনেকেরই খাবারে অরুচি দেখা দেয়। ভারী ঝোল বা মশলাদার রান্না খেতে ইচ্ছে করে না, আবার শুধু ডাল-ভাতেও মন ভরে না। এমন সময়ে ভাতের সঙ্গে ঝাল ঝাল মুরগির ঝুরো মাংস হতে পারে একেবারে পারফেক্ট কম্বিনেশন। কম ঝোল, বেশি স্বাদ আর ঝাল মশলার টানে এই পদ গরমের দুপুরেও ফিরিয়ে আনবে খাওয়ার ইচ্ছে। খুব কম সময়েই সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মজাদার রেসিপি।

কীভাবে বানাবেন?

উপকরণ: ৫০০ গ্রাম মুরগির মাংস (বড় টুকরো), ২টি পেঁয়াজ, ১টি মাঝারি টম্যাটো, ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ ধনেগুঁড়ো, ১ চা চামচ জিরেগুঁড়ো, ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ৪-৫টি চেরা কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ গরম মশলা, স্বাদমতো নুন, রান্নার জন্য সর্ষের তেল ।

আরও পড়ুন: গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

প্রণালী: রান্নাটির জন্য মুরগির পায়ের মাংস নিন। হাড় ছাড়া মাংস নেওয়া যেতে পারে। তবে সেগুলি খানিকটা ছিব়ড়ে হয়। নুন জলে মাংস সেদ্ধ করে পাতলা করে ছাড়িয়ে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা ও রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করুন। তারপর কাঁচালঙ্কা কুচি যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন।এবার হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ঝুরো করা মুরগির মাংস কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদমতো নুন দিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট নাড়াচাড়া করতে থাকুন, যাতে মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায় এবং হালকা মুচমুচে ভাব আসে। শেষে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করুন। গরম ভাত, লেবু আর কাঁচালঙ্কার সঙ্গে এই ঝাল ঝাল মুরগির ঝুরো মাংস গরমের দুপুরের খাবারকে করে তুলবে আরও জমজমাট।

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ