চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলে তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা কিংবা মাছ ভাজার আয়োজন করতে অনেক সময়ই আলসেমি এসে যায়। তাই আগে থেকেই তৈরি করে রাখতে পারেন সুস্বাদু চিংড়ির আচার। অল্প কিছু উপকরণে তৈরি এই ঝাল-মশলাদার আচার খিচুড়ির সঙ্গে যেমন দুর্দান্ত মানাবে, তেমনই সাদা ভাতের সঙ্গেও বাড়িয়ে দেবে স্বাদ।

উপকরণ

চিংড়ি — ৫০০ গ্রাম

ভিনিগার — ১ কাপ

আদাকুচি — ২-৩ টেবিল চামচ

রসুনকুচি — ২-৩ টেবিল চামচ

লঙ্কাগুঁড়ো — প্রয়োজনমত

তিলের তেল — আধ কাপ

নুন — স্বাদমতো

মেথিদানা — ২ চা-চামচ

পদ্ধতি

প্রথমে চিংড়িগুলি ভাল করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। এরপর চিংড়ির সঙ্গে নুন, লঙ্কাগুঁড়ো এবং ভিনিগার মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার ঢাকা দিয়ে প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। অন্যদিকে, একটি শুকনো কড়াইয়ে মেথিদানা দিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নিন। মেথিদানায় সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করুন। তারপর মিক্সারে দিয়ে মিহি করে গুঁড়ো করে রাখুন। এবার এক কাপ ভিনিগার একটি পাত্রে নিয়ে ফুটিয়ে নিন। আচারের বাকি উপকরণও হাতের কাছে তৈরি রাখুন। কড়াইয়ে তিলের তেল ঢেলে ভাল করে গরম করুন। ফ্রিজ থেকে চিংড়ি বের করে অতিরিক্ত জল বা মশলা ঝরিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিন। চিংড়ি ভাজা হয়ে গেলে তুলে রাখুন। ওই একই তেলে প্রথমে আদাকুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর পর রসুনকুচি দিয়ে ভাজতে থাকুন। মেথির গুঁড়োও দিয়ে দিন। সবকিছু ভালভাবে মিশে গেলে বাকি লঙ্কাগুঁড়ো দিয়ে একবার নেড়ে গ্যাস বন্ধ করে দিন। মশলার মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। এরপর স্বাদমতো নুন এবং ফুটিয়ে রাখা ভিনিগার ঢেলে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি ঝালঝাল চিংড়ির আচার! পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার ও শুকনো কাচের শিশিতে ভরে রাখুন।

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার