খাবার নয়, স্ট্রেসেই লুকিয়ে ওজন বৃদ্ধির রহস্য! কী বলছেন চিকিৎসকেরা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দীর্ঘ কর্মঘণ্টা, টানা স্ক্রিন টাইম, অনিয়মিত খাবার ও ঘুমের ঘাটতি-নীরবে এই অভ্যাসগুলোই বদলে দিচ্ছে আজকের তরুণ ও মধ্যবয়সীদের শরীর। ২০, ৩০ কিংবা ৪০-অনেকেই লক্ষ্য করছেন, আগের মতো ডায়েট বা জিম আর কাজ করছে না। ওজন কমছে না, বিশেষ করে পেটের মেদ যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না।

চিকিৎসকদের মতে, এই সমস্যার মূল কারণ শুধু অতিরিক্ত ক্যালোরি নয়-বরং দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস। বেঙ্গালুরুর সৌক্যা-র আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. রেখা ভাট জানান, দীর্ঘদিন স্ট্রেসে থাকলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে বিপাকক্রিয়া ব্যাহত হয়। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. রেখা ভাটের মতে, স্ট্রেসজনিত স্থূলতা কেবল অতিরিক্ত ওজন নয়, এটি শরীরের হরমোন ও বিপাকের ভারসাম্য নষ্ট হওয়ার ফল। দীর্ঘস্থায়ী মানসিক চাপ কফ দোষ বাড়ায়, হজমশক্তি দুর্বল করে এবং শরীরে টক্সিন জমার পথ তৈরি করে।  অন্যদিকে অ্যাপোলো আয়ুর্বেদ-এর প্রাইমারি ফিজিশিয়ান ডা. কল্পিতা থাকরে বলেন, ক্রনিক স্ট্রেস কর্টিসল বাড়িয়ে পেটের চারপাশে চর্বি জমায়, মেটাবলিজম ধীর করে এবং মিষ্টি ও উচ্চ-ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ায়। এর দীর্ঘমেয়াদি ফল হিসেবে ডায়াবেটিস, হৃদরোগ, স্লিপ অ্যাপনিয়া ও জয়েন্ট সমস্যার ঝুঁকিও বেড়ে যায়।

স্ট্রেস কীভাবে শরীরকে প্রভাবিত করে

চিকিৎসকদের ব্যাখ্যায়, দীর্ঘদিন স্ট্রেসে থাকলে শরীর সারভাইভাল মোডে চলে যায়। কর্টিসল শরীরকে শক্তি সঞ্চয় করতে নির্দেশ দেয়, যার ফল হিসেবে ফ্যাট স্টোর হয়। এই অবস্থায় শুধু ডায়েট বা ব্যায়াম অনেক সময় কাঙ্ক্ষিত ফল দেয় না।

আয়ুর্বেদ ও সমন্বিত চিকিৎসার ভূমিকা

ডা. রেখা ভাটের মতে, পঞ্চকর্ম থেরাপি যেমন উদ্ভর্তন ও বিরেচন শরীর ডিটক্স করে মেটাবলিজম সক্রিয় করতে সাহায্য করে। পাশাপাশি অশ্বগন্ধা ও ব্রাহ্মীর মতো অ্যাডাপ্টোজেন স্ট্রেস নিয়ন্ত্রণে কার্যকর, আর ত্রিফলা হজম শক্তিশালী করে।

ওজন নিয়ন্ত্রণে জীবনযাত্রার বদল জরুরি

কোচির ওয়েলনেস বিশেষজ্ঞ ডা. অভিলাষ হরিদাসের মতে, আধুনিক জীবনে ওজন বৃদ্ধির অন্যতম ‘কমন ডিনোমিনেটর’ হল স্ট্রেস। ভালো ঘুম, নিয়মিত রুটিন, সচেতন জীবনযাপন ও মানসিক ভারসাম্য ফিরলেই দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণ সম্ভব। অর্থাৎ,টেকসই সুস্থতা মানে শুধু কম খাওয়া নয়-বরং জীবনের সামগ্রিক ভারসাম্য ফিরিয়ে আনা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের