বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেটে জ্বালাপোড়া, বুক জ্বালা, বমিভাব! এই ধরনের সমস্যাকে অনেকেই সাধারণ বদহজম ভেবে এড়িয়ে যান। কিন্তু এই উপসর্গগুলি বারবার দেখা দিলে তা গ্যাস্ট্রাইটিসের লক্ষণ হতে পারে। গ্যাস্ট্রাইটিস হল পাকস্থলীর ভেতরের আবরণে প্রদাহ, যা দীর্ঘদিন অবহেলা করলে আলসার সহ একাধিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে। 

বিশেষজ্ঞদের মতে, গ্যাস্ট্রাইটিসের অন্যতম বড় কারণ হল অনিয়মিত খাদ্যাভ্যাস। দীর্ঘ সময় খালি পেটে থাকা, অতিরিক্ত ঝাল-মশলাযুক্ত খাবার, ভাজাভুজি, অতিরিক্ত কফি খাওয়া, ধূমপান এবং মানসিক চাপ পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে প্রদাহ আরও বেড়ে যেতে পারে। তাই সুস্থ থাকতে হলে প্রথমেই এই অভ্যাসগুলিতে পরিবর্তন আনা জরুরি। পর্যাপ্ত জল পান করাও জরুরি। শরীরে জলের ঘাটতি হলে হজমের প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। তবে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল না খেয়ে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা প্রয়োজন। এই দুই অভ্যাস পাকস্থলীর সুরক্ষামূলক স্তরকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রদাহ আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ বা NSAID জাতীয় ওষুধ দীর্ঘদিন খাওয়াও এড়িয়ে চলা উচিত।

একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খাওয়া উচিত। এতে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড জমে থাকে না এবং হজমও সহজ হয়। খাওয়ার সময় নির্দিষ্ট রাখার চেষ্টা করুন এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। খাবারের তালিকায় রাখতে পারেন খিচুড়ি, সেদ্ধ ভাত, ডাল, ওটস, কলা, দই (যদি সহ্য হয়), সেদ্ধ সবজির মতো সহজপাচ্য খাবার। অন্যদিকে অতিরিক্ত ঝাল, টক, ভাজা খাবার, সফট ড্রিঙ্কস, প্রসেসড ফুড এবং অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলাই ভাল। মানসিক চাপও গ্যাস্ট্রাইটিসের উপসর্গ বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিদিন কিছু সময় হাঁটা, যোগব্যায়াম, ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে উপকার মিলতে পারে। পর্যাপ্ত ঘুমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের অভাব হজমের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই