অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় অনিদ্রা বা ঘুমের সমস্যা দিন দিন বাড়ছে। অনেকেই রাতে দীর্ঘ সময় ধরে এই সমস্যায় ভুগছেন। এর ফলে ক্লান্তি, মুড সুইং, হজমের সমস্যা থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। এই বিষয়ে চিকিৎসকরা কয়েকটি সহজ কিন্তু কার্যকর অভ্যাসের কথা জানিয়েছেন, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, এটি হরমোনের ভারসাম্য বজায় রাখা, হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এবং মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঘুমের সমস্যাকে অবহেলা না করে ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই হতে পারে দীর্ঘমেয়াদে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি।

বিশেষজ্ঞের মতে, ভাল ঘুমের প্রথম শর্ত হল নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা। প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস শরীরের সার্কাডিয়ান রিদমকে নিয়ন্ত্রণে রাখে, ফলে দ্রুত ঘুম আসে এবং ঘুমের গুণগত মানও বাড়ে। প্রতিদিন সকালে অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস থাকলে সার্কাডিয়ান ক্লক সঠিকভাবে সেট  থাকে,  এর ফলে প্রতি রাতেই একজন ব্যক্তির মেলাটোনিন নিঃসরণের সময় পরিবর্তিত হতে থাকে। ঘুমানোর আগে ঘরের তাপমাত্রাও ঘুমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘরের তাপমাত্রা থাকলে শরীর দ্রুত শিথিল হয়। অতিরিক্ত গরম পরিবেশ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়াতে পারে। রাতে ঘুমানোর আগে গরম জলে স্নান করা উপকারী হতে পারে। গরম স্নানের পরে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে, যা মস্তিষ্ককে ঘুমের সংকেত দেয়। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর প্রায় ৯০ মিনিট আগে গরম জলে স্নান করলে দ্রুত ঘুম আসতে পারে এবং ঘুমের মানও উন্নত হয়।

দীর্ঘদিন অনিদ্রা, অতিরিক্ত ক্লান্তি বা ঘুম সংক্রান্ত গুরুতর সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাল ঘুমের জন্য চিকিৎসকরা যে অভ্যাসগুলির উপর জোর দিয়েছেন, তার মধ্যে অন্যতম হল ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে খাওয়ার অভ্যাস নিশ্চিত করতে হবে। ঘুমানোর আগে মানসিক চাপ কমাতে হবে। বিছানায় যাওয়ার অন্তত ৩০ থেকে ৬০ মিনিট আগে মোবাইল, টিভি ও ল্যাপটপ থেকে দূরে থাকা উচিত। সন্ধ্যার পর অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলা প্রয়োজন, নিয়মিত শরীরচর্চা করা দরকার, ঘুমানোর আগে ভারী খাবার না খাওয়া ও অ্যালকোহলকে ঘুমের উপায় হিসেবে ব্যবহার করা যাবে না, রাতে গভীর শ্বাস-প্রশ্বাস বা মেডিটেশনের অভ্যাস করা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা