ঠাকুরবাড়ির হেঁশেলের নিরামিষ পদ ‘মরিচ ঝোল’, গরমে পেট ঠান্ডা রাখার সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাম শুনলেই বাঙালির মনে ভেসে ওঠে ইতিহাস, সাহিত্য, সঙ্গীত এবং আভিজাত্যের এক অনন্য অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুরদের সেই বাড়ি শুধু নবজাগরণের কেন্দ্রই ছিল না, রান্নাবান্নার ক্ষেত্রেও ছিল স্বতন্ত্র ঐতিহ্যের ধারক। ঠাকুরবাড়ির রান্নাঘরে তৈরি বহু পদ আজও বাঙালির কৌতূহলের কেন্দ্রবিন্দু। তেমনই এক বিশেষ নিরামিষ পদ হল ‘মরিচ ঝোল’। নাম শুনে ঝাল রান্না মনে হলেও, এটি আসলে হালকা, সুগন্ধি এবং গরমকালে পেট ঠান্ডা রাখার জন্য উপযুক্ত এক অভিনব তরকারি।

বর্তমান সময়ে যখন গরম বাড়ছে, তখন ভারী মশলাদার খাবারের বদলে হালকা ও সহজপাচ্য রান্নার দিকে ঝুঁকছেন অনেকেই। সেই জায়গায় ঠাকুরবাড়ির এই মরিচ ঝোল হতে পারে আদর্শ পছন্দ। সাধারণ সবজি দিয়ে তৈরি হলেও এর স্বাদ একেবারেই আলাদা। কারণ এই রান্নায় ব্যবহার করা হয় না কোনও গুঁড়োমশলা, নেই আদা-রসুনের বাড়াবাড়ি, নেই অতিরিক্ত ঝালও। তবু স্বাদে ও গন্ধে এই পদ অনবদ্য।

ঠাকুরবাড়ির রান্নার বিশেষত্ব

ঠাকুরবাড়ির রান্নায় সবসময়ই দেখা যেত নতুনত্ব, পরিমিতি এবং উপকরণের স্বাভাবিক স্বাদ বজায় রাখার প্রবণতা। সেই ধারাতেই মরিচ ঝোল এমন একটি পদ, যেখানে সবজির নিজস্ব রং, গন্ধ ও স্বাদকে গুরুত্ব দেওয়া হয়। সাধারণ ঝোলের মতো মশলা কষে রান্না নয়, বরং হালকা মশলার সংমিশ্রণে তৈরি হয় এই ঐতিহ্যবাহী পদ।

উপকরণ: ২টি পটল, ৭-৮ টুকরো ডুমো করে কাটা কুমড়ো, ১টি রাঙা আলু, ১টি ঝিঙে, ১টি ছোট বেগুন, ৪-৫টি বরবটি, ৬টি কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ কালোজিরে, ১ চা-চামচ রাঁধুনি, ১ কাপ দুধ, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন, সামান্য চিনি

প্রণালী: প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে মাঝারি মাপের টুকরো করে কেটে নিন। পটল, কুমড়ো, রাঙা আলু, ঝিঙে, বেগুন ও বরবটি আলাদা করে রেখে দিন।এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে আধ চা-চামচ কালোজিরে এবং দুটি কাঁচালঙ্কা হালকা চিরে ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলু ও সামান্য নুন দিয়ে ভাজতে শুরু করুন। আলু কিছুটা ভাজা হয়ে গেলে একে একে কুমড়ো, পটল, বরবটি দিন। সবজি নেড়ে ভালোভাবে ভাজুন। একেবারে শেষে বেগুন ও ঝিঙে দিন, যাতে এগুলি বেশি নরম হয়ে না যায়। খেয়াল রাখতে হবে, সবজির রং যেন না বদলে যায়। মরিচ ঝোলের অন্যতম সৌন্দর্য হল, প্রতিটি সবজি আলাদা করে বোঝা যাবে। সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াইয়ে পরিমাণমতো জল ঢেলে ফুটতে দিন। এদিকে একটি মিক্সিতে বাকি কালোজিরে, ৪টি কাঁচালঙ্কা, রাঁধুনি এবং সামান্য জল দিয়ে মিহি বেটে নিন। এই বাটা মশলা এক কাপ দুধের সঙ্গে মিশিয়ে নিন। সবজি ফুটতে শুরু করলে দুধ-মেশানো মশলার মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিন। এবার ভালো করে নেড়ে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিন। কড়াই ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দিন। রান্না হয়ে গেলে ঢাকনা খুলে উপর থেকে এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। হালকা নেড়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী নিরামিষ পদ মরিচ ঝোল। গরমের দিনে এই হালকা, সুগন্ধি এবং সহজপাচ্য রান্না শরীর ও মন দুইই ভালো রাখবে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের