কফির কাপে বেগুনি ম্যাজিক, স্বাদে অনন্য স্বাস্থ্যগুণেও কি সত্যিই উপকারী ?

Share:

নিজস্ব প্রতিনিধি: কফির কাপে এখন নতুন রং ! বাদামি বা কালো কফির চেনা ছক ভেঙে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বেগুনি আভাযুক্ত ‘উবে কফি’। ইনস্টাগ্রাম রিল থেকে ক্যাফের মেনু সর্বত্রই এখন এই নতুন পানীয়ের জয়জয়কার। ফিলিপিন্সের ঐতিহ্যবাহী বেগুনি রঙের মিষ্টি আলু বা পার্পল ইয়াম ‘উবে’ দিয়েই তৈরি হচ্ছে এই অভিনব কফি, যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই স্বাদেও আলাদা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এই ‘উবে কফি’, নজরকাড়া রং, ক্রিমি টেক্সচার এবং মিষ্টি স্বাদের জন্য এই পানীয় এখন জেন জি ক্যাফে সংস্কৃতির নতুন ট্রেন্ড। ।তবে ট্রেন্ডি এই পানীয় সত্যিই কতটা স্বাস্থ্যকর, সেই প্রশ্নই এখন ঘুরছে খাদ্যপ্রেমীদের মনে।

বেগুনি রঙের মিষ্টি আলু বা পার্পল ইয়াম ‘উবে’ বহুদিন ধরেই ফিলিপিনো রান্নায় বিশেষ জনপ্রিয় উপাদান । এতে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা হজমে সাহায্য করে এবং শরীরের জন্য বিশেষ উপকারী। তবে ‘সুপারফুড’ তকমা দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণত কেক, আইসক্রিম, জ্যাম কিংবা নানা ডেজার্টে এর ব্যবহার পরিচিত। সম্প্রতি কফির সঙ্গে এই উপাদানের মেলবন্ধন যেন নতুন এক খাদ্যসংস্কৃতির জন্ম দিয়েছে। ক্রিমি টেক্সচার, হালকা বাদামি, ভ্যানিলা ঘেঁষা স্বাদ আর চোখে পড়ার মতো উজ্জ্বল বেগুনি রঙ এই তিনের সংমিশ্রণেই ‘উবে কফি’ এখন ক্যাফে সংস্কৃতির নতুন আকর্ষণ।

সাধারণত ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি গ্ৰহন অস্বাস্থ্যকর । বেগুনি রঙের উবে প্রাকৃতিকভাবে পুষ্টিকর হলেও, এই কফিতে অতিরিক্ত পরিমান কতটা চিনি যোগ হচ্ছে, সেটাই শেষ পর্যন্ত স্বাস্থ্যগত প্রভাব নির্ধারণ করে। তাই এই ক্ষেত্রে ‘লো-সুগার’ সংস্করণ বেছে নেওয়াই হতে পারে ভালো বিকল্প। ক্যাফে কালচারে একসময় যেমন ‘ ম্যাচা’ জনপ্রিয় হয়েছিল, তেমনই এখন ‘উবে’কে ঘিরে তৈরি হচ্ছে নতুন উন্মাদনা। তবে ট্রেন্ডের চকচকে মোড়কের বাইরে গিয়ে, এর স্বাদ, উপাদান ও পুষ্টিগুণ বিচার না করেই কাপে জায়গা দেওয়া উচিত নয় এমনটাই বলছেন খাদ্যবিশেষজ্ঞরা।

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?