রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা কিছুটা কমে যাওয়া স্বাভাবিক। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু বয়স নয় এর পাশাপাশি দৈনন্দিন কিছু ভুল অভ্যাসও মস্তিষ্কের বার্ধক্যকে অনেকটাই ত্বরান্বিত করতে পারে। এর ফলে স্মৃতিশক্তি, মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানসিক কর্মক্ষমতার উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম না হওয়া মস্তিষ্কের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি অভ্যাস। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে এবং এর ফলে ভবিষ্যতেও জ্ঞানীয় অবক্ষয়ের ঝুঁকিও বাড়ে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ এবং বিষন্নতা মস্তিষ্কের কোষের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার অভাব মস্তিষ্কে রক্তসঞ্চালন কমিয়ে দিতে পারে। এর ফলে স্ট্রোক, স্মৃতিভ্রংশ এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে।

শুধু তাই নয়, সারাদিন একই রুটিনে থাকা, নতুন কিছু শেখার চেষ্টা না করা এবং সামাজিক যোগাযোগ কমিয়ে দেওয়াও মস্তিষ্ককে দ্রুত নিষ্ক্রিয় করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, বই পড়া, ধাঁধা সমাধান, নতুন ভাষা বা দক্ষতা শেখা এবং নিয়মিত মানুষের সঙ্গে মেলামেশা মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। চিকিৎসকদের পরামর্শ, মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তোলা জরুরি। কারণ ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই ভবিষ্যতে মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে বড় ভূমিকা নিতে পারে।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে