মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘর সাজাতে অনেকেই ইনডোর প্ল্যান্ট ব্যবহার করেন। এর মধ্যে মানি প্ল্যান্ট কিংবা জেড প্ল্যান্ট রাখার চল সবচেয়ে বেশি। তবে বাস্তুশাস্ত্র  মতে, এমন এক অলৌকিক উদ্ভিদ রয়েছে যার শুভ প্রভাব মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্টের চেয়েও বহুগুণ বেশি। এই অলৌকিক গাছটি হল মধুকামিনী গাছ। সুন্দর সবুজ পাতা আর সুগন্ধি সাদা ফুলের এই গাছটি ঘরে রোপণ করার সাথে সাথেই আমূল বদলে যেতে পারে আপনার ভাগ্য, উপচে পড়বে ধন-সম্পদ।, এই গাছটি বাড়িতে রাখলে মূলত তিনটি প্রধান দিকে অবিশ্বাস্য পরিবর্তন আসে:

আর্থিক সমৃদ্ধি ও উন্নতি

মধুকামিনি গাছটিকে বাড়িতে ইতিবাচক শক্তির প্রধান উৎস মনে করা হয়। এটি ঘরে ধন-সম্পদ এবং সৌভাগ্যকে তীব্রভাবে আকর্ষণ করে। বাড়ির মূল প্রবেশদ্বার বা বারান্দার সঠিক কোণে এই গাছটি রাখলে দ্রুত আর্থিক অনটন দূর হয় এবং আয়ের নতুন উৎস তৈরি হয়।

মানসিক শান্তি ও পজিটিভ এনার্জি

এর ফুলের হালকা মিষ্টি সুবাস ঘরের পরিবেশকে মুহূর্তের মধ্যে সতেজ করে তোলে। এটি মানসিক চাপ ও অবসাদ দূর করে পজিটিভ এনার্জির প্রবাহ বাড়িয়ে দেয়।

পারিবারিক সম্পর্কে মধুরতা

 নামের মতোই এই গাছের প্রভাব অত্যন্ত মধুর। এটি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক প্রেম-ভালবাসা বাড়িয়ে তোলে এবং দাম্পত্য জীবনের কলহ দূর করতে সাহায্য করে।

কোন দিকে রাখবেন এই গাছ?

বাস্তু শাস্ত্রে উদ্ভিদের সঠিক দিক নির্বাচন করা অত্যন্ত জরুরি। ভুল দিকে গাছ রাখলে হিতে বিপরীত হতে পারে। মধুকামিনী গাছটিকে সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ। এই দিকটি দেবতাদের স্থান এবং পজিটিভ এনার্জির কেন্দ্র হওয়ায় এখানে গাছটি রাখলে সবচেয়ে দ্রুত ও কার্যকরী ফলাফল পাওয়া যায়।গাছটিকে ভুলেও বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না। এই দিকগুলো মধুকাামিনীর শক্তির অনুকূল নয়।বাস্তু মতে, ঘরে শুকনো বা মরা গাছপালা রাখা নেতিবাচক শক্তির কারণ। গাছটিকে নিয়মিত জল দিন এবং এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত সূর্যালোক পায়। গাছটি যত বেশি সবুজ ও সতেজ থাকবে, আপনার জীবনে তত বেশি তরতাজা উন্নতি ও সমৃদ্ধি আসবে।

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর