শিবরাত্রিতে জলাভিষেকের বিশেষ মুহূর্ত কখন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত জুড়ে আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের মধ্যে ভক্তি ও আধ্যাত্মিকতার বিশেষ আবহ তৈরি হয়েছে। ভোর থেকেই শিবমন্দিরে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। বিশ্বাস করা হয়, এই পবিত্র দিনে শিবলিঙ্গে জলাভিষেক করলে পাপক্ষয় হয় এবং জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে। বিশেষ করে রাতের সময় শিবপুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তাই সঠিক সময় ও নিয়ম জেনে পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহাশিবরাত্রির জলাভিষেকের শ্রেষ্ঠ সময় (নিশিতা কাল)

মহাশিবরাত্রির সবচেয়ে শক্তিশালী ও শুভ সময় হলো নিশিতা কাল বা মধ্যরাত্রির মুহূর্ত

২০২৬ সালে নিশিতা কাল:

•রাত ১২:০৯ – রাত ১:০১ (১৬ ফেব্রুয়ারি ভোররাত)

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়েই মহাদেব নিরাকার থেকে সাকার রূপে প্রকাশিত হন| এই সময়ে জলাভিষেক ও মন্ত্রজপ করলে বহু গুণ বেশি পুণ্য লাভ হয়| গঙ্গাজল, দুধ ও মধু অর্পণ বিশেষ শুভ বলে ধরা হয়| চার প্রহরে শিবপুজো ও জল চড়ানোর|

সময়

•প্রথম প্রহর: সন্ধ্যা ৬:১১ – রাত ৯:২৩

•দ্বিতীয় প্রহর: রাত ৯:২৩ – রাত ১২:৩৫

•তৃতীয় প্রহর: রাত ১২:৩৫ – ভোরে ৩:৪৭

•চতুর্থ প্রহর: ভোর ৩:৪৭ – সকাল ৬:৫৯ (সূর্যোদয়)

সারারাত জাগরণ করলে প্রতিটি প্রহরে আলাদা অভিষেক করা অত্যন্ত শুভ|

পূজার নিয়ম ও প্রয়োজনীয় উপকরণ

•সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে মন্দিরে যান

•তামার পাত্রে জল নিয়ে ‘ওঁ নমঃ শিবায়’ জপ করতে করতে জল ঢালুন

•জল দেওয়ার পর পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি) অর্পণ করুন

পূজার থালিতে রাখুন:

•বেলপাতা

•ধুতুরা

•ভাঙ

•আক ফুল

•সাদা চন্দন

•অক্ষত ও ভস্ম

শেষে ধূপ-দীপ জ্বালিয়ে আরতি ও শিবচালিসা পাঠ করুন|

 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির