আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ : পারিবারিক, মানসিক, আর্থিক – এককথায় দিনটা নৈরাশ্যের মধ্যে কাটবে। নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্য পাবেন না। কারও সঙ্গে অযথা মতবিরোধ হতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণ।

বৃষ: দিনের প্রথমভাগ আনন্দের মধ্যে কাটলেও শেষভাগ দুশ্চিন্তা ও উদ্বেগে কাটবে। কোনও কাজ শেষভাগে পণ্ড হতে পারে। হঠাৎ কোনও সুসংবাদ পাবেন। সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। শুভকর্মে অর্থ ব্যয়। আর্থিক দুশ্চিন্তা থাকবে। কর্মক্ষেত্র উদ্বেগের তবে নতুন যোগাযোগ আসবে।

মিথুন : পারিবারিক, আর্থিক ও কর্মক্ষেত্রের ব্যাপারে প্রবল মানসিক উদ্বেগ থাকবে। কোনও যোগাযোগ এসেও নষ্ট হয়ে যাবে। কারও অপ্রীতিভাজন হবেন। মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও পরিচিত বয়স্কের কাছ থেকে সাহায্য ও জরুরী ব্যাপারে পরামর্শ নিতে হতে পারে।

কর্কট : দিনটা বিমর্ষ ভাবে কাটবে। কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকেও ভালো কাটবে না। তবে কোনও শুভ সংবাদ পেতে পারেন। পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দিতে পারে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য কিংবা পরামর্শে উপকৃত হবেন।

সিংহ : প্রবল মানসিক চাপ থাকবে। কর্ম, অর্থ ও আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। কোনও ঘটনায় মানসিক উৎকণ্ঠা এবং কোনও ব্যাপারে কথার খেলাপ হবে। অপ্রত্যাশিত যোগাযোগ হতে পারে।  কোনও সংবাদ উৎসাহিত করবে।

কন্যা : দিনের প্রথমভাগ আনন্দের মধ্যে কাটালেও শেষভাগ প্রবল মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। সামান্য কোনও ব্যাপার মানসিক উৎকণ্ঠার সৃষ্টি করবে। কোনও কাজ শেষভাগে এসে পণ্ড হবে। শারীরিক আমেজ নষ্ট হবে। কর্মক্ষেত্র গতানুগতিক। কোনও সংবাদ আনন্দ দেবে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। সামান্য আয় বাড়বে।

তুলা : উদাসীনতা ও খামখেয়ালী মনোভাব ত্যাগ করুন। অন্যের অপ্রীতিভাজন হবেন। আর্থিক বৃদ্ধি যাই হোক না কেন ব্যয় বাড়বে। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। নিজ ভুলে দ্রব্য ক্ষতির সম্ভাবনা।

বৃশ্চিক: দ্বিধা ও দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে চলবে। কোনও কাজেই তেমন মেজাজ পাবেন না। কারও সাহায্য পেতে পারেন। লক্ষণীয় কোন আর্থিক পরিবর্তন না হলেও টুকটাক অর্থ হাতে আসবে। তবে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দবর্ধক।

ধনু : দিনটা মোটামুটি চলনসই, পরিবর্তনের আশা নেই। আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।কর্মক্ষেত্র চলবে দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে। অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হবে।

মকর : কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আয়ের ক্ষেত্র আগের থেকে ভালো। সাধারণ আয় ছাড়াও টুকটাক কিছু অর্থাগম হবে। কোনও বয়স্কের সহায়তা লাভ। কোনও আনন্দদায়ক সংবাদ লাভ।

কুম্ভ : কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ আসবে। হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। সামান্য আর্থিক উন্নতি হবে। শারীরিক অবস্থা তেমন সুবিধার নয়।

মীন : দিনটা আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আগের তুলনায় আয় একটু বাড়বে। কোনও সুখবর পাবেন। অপ্রত্যাশিত অর্থলাভ।

 

 

 

 

 

 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে