টুথপিককে অবহেলা করছেন? জানেন দাঁত খোঁচানোর কাঠিতেই হবে ১০ মুশকিল আসান

Share:

নিজস্ব প্রতিনিধি: দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে টুথপিকের কথা সবারই মনে পড়ে। কিন্তু এই ছোট্ট কাঠির ব্যবহার যে শুধু মুখ পরিষ্কারেই সীমাবদ্ধ নয়, তা জানলে অবাক হবেন। রান্নাঘরের নানা কাজ থেকে শুরু করে বাগান করা, ঘরের ছোটখাটো মেরামতি এমনকি নেইল আর্ট সব ক্ষেত্রেই টুথপিক হতে পারে দারুণ কার্যকর একটি উপকরণ। জেনে নিন টুথপিকের এমন ১০ টি ব্যবহার, যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলতে পারে। 

১. চারাগাছকে সোজা রাখতে

নতুন গজানো বা দুর্বল চারাগাছ অনেক সময় হেলে পড়ে। সেক্ষেত্রে টুথপিককে ছোট খুঁটির মতো ব্যবহার করে গাছকে সাপোর্ট দিলে তা সহজে সোজা হয়ে বেড়ে উঠতে পারে।

২. কেক বা পাউরুটি ঠিকমতো বেক হয়েছে কি না বুঝতে

কেক বা পাউরুটির মাঝখানে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন। যদি সেটি পরিষ্কার অবস্থায় বেরিয়ে আসে, তাহলে বুঝবেন খাবারটি পুরোপুরি বেক হয়ে গিয়েছে। 

৩. নিখুঁতভাবে আঠা লাগাতে

ছোট কোনও জিনিস জোড়া লাগানোর সময় বা হ্যান্ডক্রাফটের কাজে টুথপিক দিয়ে খুব সহজেই প্রয়োজনমত অল্প আঠা নির্দিষ্ট জায়গায় লাগানো যায়।

৪. ফোন ও কিবোর্ডের কোণা পরিষ্কার করতে 

মোবাইলের চার্জিং পোর্ট, স্পিকারের আশপাশ বা কিবোর্ডের বোতামের ফাঁকে জমে থাকা ধুলো সতর্কতার সঙ্গে টুথপিক দিয়ে পরিষ্কার করা সম্ভব। তবে বেশি চাপ দেওয়া উচিত নয়। 

৫. খাবার পরিবেশনকে আকর্ষণীয় করতে

ফলের টুকরো, ছোট স্যান্ডউইচ, চিজ কিউব বা বিভিন্ন স্ন্যাকস সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে টুথপিক দারুণ কাজে লাগে।

৬. মশলার বোতলের মুখ পরিষ্কার করতে

মশলার কৌটার ছোট ছিদ্র বন্ধ হয়ে গেলে টুথপিক দিয়ে সহজেই তা খুলে নেওয়া বা পরিষ্কার করা যায়।

৭. সহজে নেইল আর্ট করতে

বাড়িতেই টুথপিকের সাহায্যে নখের ওপর ছোট ছোট ডট, ফুল বা বিভিন্ন নকশা আঁকা সম্ভব। আলাদা কোনো দামি টুলেরও প্রয়োজন হয় না।

৮. ঢিলা স্ক্রু শক্ত করতে

কাঠের কোনো স্ক্রু ঢিলে হয়ে গেলে ছিদ্রের মধ্যে একটি বা দুটি টুথপিক ও সামান্য আঠা ঢুকিয়ে আবার স্ক্রু লাগালে তা অনেকটাই মজবুত হয়ে যায়।

৯. সেলোটেপের শেষ প্রান্ত চিহ্নিত রাখতে

টেপ ব্যবহারের পর এর শেষ প্রান্তের নিচে একটি টুথপিক রেখে দিলে পরবর্তীতে টেপের মুখ খুঁজতে আর ঝামেলা হবে না।

১০. বীজ রোপণের জন্য ছোট গর্ত তৈরি করতে

বাগানে বীজ বপনের সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছোট ছোট গর্ত তৈরি করতে টুথপিক বেশ কার্যকর একটি উপকরণ।

হাসপাতাল থেকে চলছিল ‘গর্ভফুল’ পাচার, পাঁচ পাণ্ডাকে পাকড়াও করলেন গোয়েন্দারা

শরীরে প্রোটিনের ঘাটতি? এই ৮ বিপজ্জনক লক্ষণ অবহেলা করলে হতে পারে বড় বিপদ!

ফের মেসিকে ছুঁয়ে ফেললেন ফ্রান্সের গোল মেশিন কিলিয়ান এমবাপে

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে! আয়ের থেকে খরচ বেশি হতে পারে, জানুন কেমন কাটবে ছুটির দিন

এমবাপে ম্যাজিক, প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে খানখান, উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

টুথপিককে অবহেলা করছেন? জানেন দাঁত খোঁচানোর কাঠিতেই হবে ১০ মুশকিল আসান

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার