বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা মানেই গরমের অস্বস্তি থেকে স্বস্তি। টিপটিপ বৃষ্টি, এক কাপ গরম চা আর সঙ্গে মুখরোচক ভাজাভুজি। এছাড়া যেন বর্ষার আনন্দই অসম্পূর্ণ। প্রতি বছর একই ধরনের পকোড়া বা চপের বদলে এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কিছু ভিন্ন স্বাদের মচমচে স্ন্যাকস। রইল এমনই কয়েকটি লোভনীয় পদের খোঁজ।

পনির গোল্ডেন ফ্রাই

বাইরে মচমচে, ভিতরে নরম পনির। মশলা মাখানো পনির, কর্নফ্লাওয়ার ও ব্রেডক্রাম্বসে মুড়ে ভেজে নিলেই তৈরি এই সুস্বাদু পদ।

পনির চাটনি পকোড়া
সাধারন পনির পকোড়ার স্বাদে নতুনত্ব আনতে পনিরের মাঝে লাগিয়ে নিন ঝাল ধনেপাতার চাটনি। তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন।

চিজি পনির ব্রেড রোল
পনির, চিজ, সবজি ও মশলার মিশ্রণে তৈরি পুর ভরে বানানো যায় এই ব্রেড রোল। সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে।

ক্রিসপি ভেজ কাটলেট
বিভিন্ন সবজি, মশলা ও শুকনো ফলের মিশ্রণে তৈরি এই কাটলেটের বাইরের আবরণ থাকে বিশেষভাবে মচমচে। চায়ের সঙ্গে খেতে অসাধারণ।

চিজ বন্ডা
আলুর বন্ডার স্বাদে নতুন মাত্রা যোগ করে চিজ। ভেতরে গলগলে চিজ আর বাইরে কড়কড়ে আবরণ, এই পদ ছোট-বড় সকলেরই পছন্দ হবে।

আরও পড়ুনঃ চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

আলু-চিজ ক্রোকেট
আলু ও চিজের জনপ্রিয় জুটিতে তৈরি এই স্ন্যাকস মশলাদার ডিপ বা চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।

গোয়ান চিকেন ক্রোকেট
যাঁরা আমিষ পছন্দ করেন, তাঁদের জন্য এটি আদর্শ। মশলাদার চিকেনের পুর দিয়ে তৈরি এই পদ বর্ষার সন্ধ্যাকে আরও উপভোগ্য করে তুলতে পারে।

ক্রিসপি থ্রেড চিকেন
চিকেনের স্ট্রিপে মশলা মাখিয়ে সেদ্ধ নুডলস দিয়ে মুড়ে ডিপ ফ্রাই করা হয়। ফলে তৈরি হয় এক অনন্য মচমচে স্ন্যাকস।

বর্ষার দিনে পরিবার বা বন্ধুদের সঙ্গে আড্ডার আসরে এই স্ন্যাকসগুলি সহজেই হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই এবারের বর্ষায় চা-আড্ডার মেনুতে যোগ করুন এই সুস্বাদু পদগুলি।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর