গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে ঘরে-ঘরে চলছে  সিদ্ধিদাতা গণেশের আবাহন। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বিঘ্নহর্তার আরাধনা। অনেকে রাতেও পুজো করবেন। শুধু এদিন নয়, অনেকে ১০দিন ধরে বাপ্পার পুজো করেন, পার্বতী পুত্রকে ভোগ নিবেদন করেন। কিন্তু গণেশের পুজো করতে গিয়ে ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না। গণপতি বাপ্পার পুজোয় কিন্তু তুলসী পাতা সম্পূর্ণ নিষিদ্ধ।

জগৎ জননী যাকে পরম পবিত্র বলে মানেন, নারায়ণের ভোগ যা ছাড়া অসম্পূর্ণ, সেই তুলসী পত্র কেন বিঘ্নহর্তার দরবারে ব্রাত্য? উত্তর খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষই ব্রহ্মবৈবর্ত পুরাণের গল্প উল্লেখ করেন। বিভিন্ন পুরাণে একই কাহিনি ঘুরিয়ে ফিরিয়ে বলা থাকে, তবে মূল কাহিনি লুকিয়ে রয়েছে মুদ্গল পুরাণে, এখানে পঞ্চমখণ্ড লম্বোদরচরিতের ৩১তম অধ্যায়ে এ সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা আছে। সেই পুরাণের পাতা ওল্টালে জানা যায়, তৎকালীন ধর্মধ্বজ কন্যা তুলসী যখন কঠোর তপস্যার পর দেশভ্রমণে বেরিয়েছেন, তখন এক নির্জন স্থানে তিনি শ্রীগণেশকে গভীর ধ্যানে মগ্ন থাকতে দেখেন। লম্বোদরের সেই রূপ আর তেজ দেখেই মোহিত হয়ে যান তুলসী। মনে জাগে বিবাহের প্রবল ইচ্ছা। কিন্তু ধ্যানমগ্ন গণপতির মন ভোলাতে শেষে গায়ে জলের ফোঁটা ছেটাতেও দ্বিধা করেননি তিনি। হঠাৎ ধ্যানভঙ্গ হওয়ায় গণপতি রেগে যান।

তার ওপর যখন তুলসী বিয়ের প্রস্তাব দিয়ে বসেন, তখন আজীবন ব্রহ্মচারী থাকার সংকল্প নেওয়া গণেশ তা প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যান কিছুতেই মেনে নিতে পারেননি ক্রুদ্ধ তুলসী। রেগে গিয়ে তিনি অভিশাপ দেন, গণেশের সেই ব্রহ্মচর্যের পণ ভাঙবেই এবং তাঁর দুটি স্ত্রী হবে! পাল্টা রেগে যান গজাননও। তিনিও পাল্টা অভিশাপ ছুড়ে দেন যে,তুলসীর বিয়ে হবে শঙ্খচূড় নামক এক অসুরের সাথে, আর পরবর্তী জন্মে তিনি মর্ত্যে গাছ হয়েই বেঁচে থাকবেন। এর ফলেই গণেশের পূজায় তুলসী বর্জনীয়। তুলসীর ওই অভিশাপের সূত্র ধরেই গণপতির পরবর্তীতে দুই স্ত্রী হয়- ঋদ্ধি ও সিদ্ধি। 

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে