৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ, সমৃদ্ধি, প্রেম, সৌন্দর্য এবং বিলাসিতার কারক বলে মনে করা হয়। তাই শুক্রের রাশি পরিবর্তন প্রতিটি রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। আগামী ৮ জুন শুক্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে একটি গ্রহের অবস্থান পরিবর্তন বা এক রাশি থেকে অন্য রাশিতে গমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কর্কট একটি জলতত্ত্বের রাশি হওয়ায় এই সময় আবেগ, সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে।

জ্যোতিষীদের মতে, এই পরিবর্তন বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে চাপ, অতিরিক্ত খরচ এবং সম্পর্কের টানাপোড়েন বাড়িয়ে তুলতে পারে। তাই এই সময়ে সতর্ক থাকা জরুরি। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর বেশি প্রভাব পড়তে চলেছে।

মিথুন রাশি

শুক্রের এই অবস্থান পরিবর্তন মিথুন রাশির জাতকদের আর্থিক দিক থেকে সমস্যায় ফেলতে পারে। বিলাসবহুল জিনিস এবং অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তায় সংযত না থাকলে ভুল বোঝাবুঝি বা তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই ভাল।

তুলা রাশি

তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র। তাই এই পরিবর্তন তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে এবং সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অফিস রাজনীতির কারণে মানসিক অশান্তি বাড়তে পারে। নতুন চাকরি বা বড় বিনিয়োগের সিদ্ধান্ত এই সময় না নেওয়াই শ্রেয়। 

ধনু রাশি

ধনু রাশির ক্ষেত্রে শুক্রের এই অবস্থান অষ্টম ঘরে পড়ছে, যা শুভ বলে ধরা হয় না। হঠাৎ করে বড় খরচ সামনে আসতে পারে। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে, বিশেষ করে চোখ বা পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, যা মানসিক চাপের কারণ হবে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য শুক্রের এই পরিবর্তন সপ্তম ঘরে ঘটবে। এর প্রভাবে দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। ছোটখাটো বিষয় থেকেও বড় ঝামেলার সৃষ্টি হতে পারে। যারা অংশীদারিত্বে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে লেনদেন নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ব্যবসার গতিতেও প্রভাব পড়তে পারে।

ক্ষতি এড়াতে কী করবেন?

জ্যোতিষশাস্ত্র মতে, কিছু প্রতিকার মেনে চললে শুক্রের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব।

১) প্রতি শুক্রবার সাদা রঙের খাবার যেমন চাল, দুধ, চিনি বা মিষ্টি দান করুন।

২) নিয়মিত ১০৮ বার ‘ওম শুম শুক্রায়া নমঃ’ মন্ত্র জপ করুন।

৩) বাড়ির মহিলাদের সম্মান করুন এবং শুক্রবার পরিষ্কার ও হালকা রংয়ের পোশাক পরুন।

জ্যোতিষীরা বলছেন, এই সময়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির