বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দুধর্মে (Hindu Religion) বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) গুরুত্ব অপরিসীম। সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনেই পালিত হয় বিশ্বকর্মা পুজো। হিন্দুশাস্ত্র মতে, তিথি এবং পুজোর সময় নির্ধারণ করা হয় মূলত চন্দ্রের গতির উপর নির্ভর করে। কিন্তু বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে সূর্যের গতিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেবশিল্পী বিশ্বকর্মা স্থাপত্য, শিল্প, সৃষ্টি ও নির্মাণের দেবতা হিসেবে পরিচিত। বৈদিক শাস্ত্রে তাঁর উল্লেখ রয়েছে দেবশিল্পী হিসেবে। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগ্নী এবং অঙ্গিরসের কন্যা বরাস্ত্রীর গর্ভে বিশ্বকর্মার জন্ম। দেবতা, অসুর ও মানব-তিন জগতের জন্যই বিভিন্ন প্রাসাদ, অস্ত্র, অলংকার ও স্থাপত্য নির্মাণের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে।

তাই বিশ্বকর্মা পুজো শুধুমাত্র কোনও দেবতার আরাধনার দিন নয়, কর্ম ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানোরও বিশেষ দিন। কলকারখানা, দোকান, অফিস থেকে শুরু করে বাড়ি-সর্বত্রই এই দিনে যন্ত্রপাতি, সরঞ্জাম ও কর্মক্ষেত্রের পুজো করা হয়। বিশেষ করে ব্যবসায়ীরা বিশ্বাস করেন, দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদে কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং ব্যবসায় সমৃদ্ধি আসে। বিশ্বকর্মা পুজোর দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে কর্মক্ষেত্র ও ব্যবসায় শুভ ফল লাভ করা যায়। পুজোর আগে কী করবেন, কোন সময়ে করবেন, কী কী নিবেদন করবেন এবং কোন কাজগুলি এড়িয়ে চলবেন-সেই নিয়মগুলিই জেনে নেওয়া যাক।

ব্যবসায় উন্নতির জন্য বিশ্বকর্মা পুজোয় কী করবেন?

•পুজোর আগে দোকান, অফিস, কারখানা বা ব্যবসার জায়গা ভালভাবে পরিষ্কার করে নিন। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে কর্মস্থল পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখুন।

•পুজোর জোগাড় করার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষীয় মতে, স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করাও শুভ বলে মনে করা হয়।

•সাদা ও হলুদ রং বিশ্বকর্মার পছন্দের। তাই পুজোয় এই দুই রংয়ের ফুল ও মিষ্টি নিবেদন করতে পারেন। কাশফুল পাওয়া গেলে সেটিও অর্পণ করা যায়।

•অনেক জায়গায় বিশ্বকর্মার হাতে ঘুড়ি দেওয়ার রীতি রয়েছে। বিশ্বাস অনুযায়ী, পুজোর পরে সেই ঘুড়ি বিসর্জন না দিয়ে ব্যবসার জায়গায় রেখে দেওয়া শুভ। বিশেষ করে টাকা রাখার বাক্স বা লোহার সামগ্রীর কাছে রাখতে পারেন।

•বিশ্বকর্মা পুজোয় যন্ত্রপাতি, মেশিন, গাড়ি ও কর্মক্ষেত্রের সরঞ্জাম পরিষ্কার করে পুজো করার প্রচলন রয়েছে। ফুল, চন্দন, ধূপ-দীপ ও মিষ্টি দিয়ে সেগুলির আরাধনা করতে পারেন। 

•আর্থিক ও ব্যবসায়িক সমৃদ্ধির কামনায় সাধ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষকে খাবার, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করার পরামর্শ দেন জ্যোতিষীরা। নরনারায়ণ সেবাকেও শুভ বলে মনে করা হয়।

কী করবেন না?

শাস্ত্র মতে, বিশ্বকর্মা পুজোর দিন আমিষ খাবার এড়িয়ে নিরামিষ আহার করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কর্মস্থল অপরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা বা পুজোর দিন যন্ত্রপাতির প্রতি অবহেলা না করার কথাও বলা হয়। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই