সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সারাদিন ক্লান্ত লাগা, মাথা ঝিমঝিম করা, কাজে মন না বসা বা হঠাৎ চুল পড়ে যাওয়ার মতো সমস্যাকে অনেকেই সাধারণ স্ট্রেস বলে এড়িয়ে যান। কিন্তু পুষ্টিবিদদের মতে, এগুলো ভিটামিন বি১২ ঘাটতির লক্ষণও হতে পারে। ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শ্রেয়া শাহ সম্প্রতি এই ভিটামিনের অভাবের একাধিক গুরুত্বপূর্ণ উপসর্গ ও প্রতিরোধের উপায় জানিয়েছেন।

ভিটামিন বি১২ শরীরে লোহিত রক্তকণিকা তৈরি, স্নায়ুর সুরক্ষা, শক্তি উৎপাদন এবং মস্তিষ্কের স্বাভাবিক কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ভিটামিন কমে গেলে শরীরে নানা পরিবর্তন দেখা দিতে শুরু করে। সবচেয়ে সাধারণ লক্ষণ হলো সবসময় ক্লান্তি অনুভব করা। শরীরে যথেষ্ট বি১২ না থাকলে রক্তকণিকা কম তৈরি হয়, ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না এবং দুর্বল লাগে। এছাড়া মাথা ঝাপসা লাগা, ভুলে যাওয়া, মনমরা ভাব বা ব্রেন ফগও এই ঘাটতির লক্ষণ হতে পারে। কারণ, ভিটামিন বি১২ সেরোটোনিন ও ডোপামিনের সঙ্গে যুক্ত, যা মানসিক অবস্থাকে প্রভাবিত করে।

চুল পড়ে যাওয়া, ত্বক নিস্তেজ হয়ে যাওয়া, আঙুলের গাঁটে কালচে দাগ, হাতের তালু বা পায়ের তলায় রঙ বদলানো এবং জিভ লাল, মসৃণ বা ব্যথাযুক্ত হয়ে যাওয়া এসবও সতর্ক সংকেত হতে পারে। যাঁদের বারবার মুখে ঘা হয় বা জিভে জ্বালা ও ফোলা ভাব থাকে, তাঁদের ক্ষেত্রেও বি১২ ঘাটতির সম্ভাবনা থাকে। হাত-পায়ে ঝিনঝিন ভাব, সুচ ফোটার মতো অনুভূতি বা অসাড়তাও গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ, এই ভিটামিন স্নায়ুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হালকা কাজ করলেও বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট হলে সেটিও বি১২ ঘাটতির কারণে হতে পারে। ভিটামিন বি১২ ঘাটতি আছে কি না জানতে রক্তে বি১২ মাত্রা পরীক্ষা, পেরিফেরাল স্মিয়ার, হোমোসিস্টেইন লেভেল, ট্রান্সকোবালামিন II লেভেল এবং অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে।

আরও পড়ুন: রীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

এই ভিটামিন মূলত মাছ, মাংস, ডিম, দুধ, দুগ্ধজাত খাবার ও পোলট্রিতে বেশি পাওয়া যায়। উদ্ভিজ্জ খাবারে এটি খুব কম থাকে, যদিও কিছু ফারমেন্টেড খাবারে সামান্য পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, নিয়মিত প্রাণিজ প্রোটিন খাওয়া, অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা এবং হজমের সমস্যা থাকলে চিকিৎসা করানো জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে।ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট দিনের শুরুতে খাওয়াই ভালো বলে মত বিশেষজ্ঞদের। এতে শক্তি বাড়ে। রাতে খেলে ঘুমের সমস্যা হতে পারে।

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?