সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে ঘুম থেকে উঠেই বুক জ্বালা বা গ্যাসের অস্বস্তি এই সমস্যায় ভোগেন বহু মানুষ। অনেকেই মনে করেন এর কারণ শুধু মশলাদার খাবার বা বদহজম। তবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মতে, সমস্যার অন্যতম বড় কারণ হতে পারে রাতের খাবার দেরি করে খাওয়ার অভ্যাস। রাতে খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড সহজেই খাদ্যনালীর দিকে উঠে আসতে পারে। এর ফলে অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) এর উপসর্গ দেখা দেয়। সকালে ঘুম ভাঙার পর বুক জ্বালা, গলায় টক স্বাদ বা অস্বস্তি তারই লক্ষণ। গবেষণায় দেখা গিয়েছে, ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, হজমতন্ত্রের একটি নির্দিষ্ট জৈবিক ঘড়ি রয়েছে। দিনের তুলনায় রাতে হজমের গতি ধীর হয়ে যায়। তাই গভীর রাতে ভারী খাবার খেলে পাকস্থলীকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, যা অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং রিফ্লাক্সের ঝুঁকি বাড়ায়। শুধু অ্যাসিডিটির ঝুঁকি কমানোই নয়, তাড়াতাড়ি রাতের খাবার খাওয়ার আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। এতে খাবার সহজে হজম হয়, ঘুমের মান উন্নত হয় এবং রক্তে শর্করার মাত্রাও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে রাতের খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য সবচেয়ে উপকারী হতে পারে।

অ্যাসিড রিফ্লাক্স এড়াতে চিকিৎসকরা আরও কিছু পরামর্শ দিয়েছেন। যেমন অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবার কম খাওয়া, খাবারের পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, ছোট ছোট ভাগে খাবার খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণে রাখা।পাশাপাশি কফি, চকলেট, অতিরিক্ত ক্যাফেইন ও কিছু নির্দিষ্ট ট্রিগার খাবার এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। তাই যদি প্রায়ই সকালে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তবে ওষুধের আগে নিজের ডিনারের সময়টা একবার খতিয়ে দেখুন। শুধু কয়েক ঘণ্টা আগে রাতের খাবার খাওয়ার অভ্যাসই হয়তো এনে দিতে পারে আরামদায়ক সকাল।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু