আর্থিক উন্নতি ও সমৃদ্ধি চান? এই গাছ বাড়িতে রাখলেই মিলবে ফল!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘর সুন্দর রাখতে ইনডোর প্ল্যান্টসের জুড়ি মেলা ভার! তবে কিছু গাছ শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, সেই সঙ্গে পরিবারে সুখ-সমৃদ্ধিও নিয়ে আসে। এমনই একটি অতি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট হল, মনস্টেরা ডেলিসিওসা। বড় বড় সবুজ পাতা এবং চমৎকার টেক্সচারের জন্য এই গাছ ঘর সাজাতে যেমন দারুণ লাগে, তেমনই বাস্তুমতে এটি ইতিবাচক শক্তি, প্রবৃদ্ধি ও আর্থিক উন্নতির প্রতীক। মনস্টেরা গাছটিকে বাড়িতে সঠিক নিয়ম মেনে রাখলে ব্যাংক ব্যালেন্স ও আর্থিক সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায়। জেনে নিন শুভ ফল পেতে বাড়ির কোন-কোন জায়গায় রাখবেন এই গাছ:

বাড়ির দক্ষিণ-পূর্ব দিক

বাড়ির দক্ষিণ-পূর্ব কোণকে ধন-সম্পদ ও আর্থিক উন্নতির দিক বলে মনে করা হয়। এই অংশে একটি সতেজ মনস্টেরা গাছ রাখলে তা আপনার কেরিয়ার ও উপার্জনে দারুণ জোয়ার নিয়ে আসতে পারে।

মূল প্রবেশদ্বার

বাড়ির সদর দরজা দিয়েই সমস্ত শক্তি প্রবেশ করে। প্রবেশদ্বারের পাশে এই গাছ রাখলে তা ঘরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক আবহাওয়া তৈরি করে। তবে খেয়াল রাখবেন, গাছটি যেন দরজা খোলার বা যাতায়াতের পথে বাধা সৃষ্টি না করে।

বসার ঘর

বসার ঘরের কোনো ফাঁকা কোণে অথবা জানলার পাশে, যেখানে পর্যাপ্ত পরোক্ষ আলো (Indirect Light) আসে, সেখানে মনস্টেরা গাছটি রাখতে পারেন। এটি ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি অন্দরের জীবনশক্তিকে বাড়িয়ে তোলে।

হোম অফিস বা ওয়ার্ক ডেস্ক

আপনি যদি বাড়ি থেকে কাজ  করেন, তবে কাজের টেবিল বা হোম অফিসের ঘরে এই গাছ রাখা অত্যন্ত শুভ। এটি কর্মক্ষেত্রে উন্নতি এবং কাজের পরিবেশকে প্রফুল্ল রাখতে সাহায্য করে।

গাছ রাখার ক্ষেত্রে যে ভুলগুলি একদম করবেন না:

সরাসরি সূর্যালোক লাগলে এই গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই একে উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো আসে এমন জায়গায় রাখুন। টবের মাটিতে যেন জল জমে না থাকে, প্রয়োজন বুঝেই জল দিন। পাতা সবসময় পরিষ্কার রাখুন এবং শুকিয়ে যাওয়া পাতা ছাঁটাই করে দিন। আপনার বাড়িতে যদি বিড়াল বা কুকুর থাকে, তবে গাছটি তাদের নাগালের বাইরে রাখুন। মনস্টেরার পাতা চিবোলে তা পোষ্যদের শরীরের জন্য বিষাক্ত হতে পারে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

বাড়ির ডাউন পেমেন্ট নিয়ে দুশ্চিন্তা? রইল সঞ্চয় বাড়ানোর ৩ কৌশল

১ মিনিটেই ম্যাজিক, লক্ষ্মীপুজোর জন্য পুরনো রুপো ও তামার বাসন ঝকঝকে করে নিন

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে