মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ যেন কিছুতেই কমছে না। ইরান-আমেরিকার সংঘর্ষ থামলেও নতুন করে উত্তেজনা বাড়ছে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে। শনিবার (২৪ অক্টোবর) ফের সৌদির একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল হুথিদের বিরুদ্ধে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করে দেয়। তবে আকাশের মিসাইল বিস্ফোরণের পর তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে মক্কা, মদিনা-সহ বিভিন্ন এলাকায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর এখনও সামনে আসেনি।

সৌদি প্রশাসনের দাবি, শনিবার দুপুরে দেশের একাধিক জায়গাকে নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সময়ে লাগাতার হামলার জেরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল সৌদি সেনাবাহিনী। প্রস্তুত রাখা হয়েছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ফলে আকাশেই ক্ষেপণাস্ত্রগুলি আটকে দেওয়া সম্ভব হয়। তবে সেগুলির ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি সিভিল ডিফেন্সের তরফে সমজামাধ্যমে জানানো হয়েছে, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ মক্কা ও মদিনা অঞ্চলে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মক্কার কাছে ওয়াদি মুগামাস, জেড্ডার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি জনবসতিহীন এলাকায় সেগুলির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

অন্যদিকে, হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দাম্মাম ও নজরান এলাকার বিমানবন্দরগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি দুটি তেল পরিকাঠামো, একটি পাইপলাইন এবং একটি বিমানঘাঁটিও তাদের নিশানায় ছিল বলে জানিয়েছেন তিনি। যদিও মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইয়াহিয়া। এ দিকে সৌদি আরবের পাশাপাশি ইয়েমেনেও হামলার অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের অভিযোগ, দক্ষিণের বন্দর শহর এডেনে উপকূলরক্ষী বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি হুথি নেতৃত্ব।

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ