বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটলেও দুর্যোগের আশঙ্কা কাটছে না বাংলার আকাশ থেকে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই সেটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়ার আশঙ্কা আপাতত নেই, তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) দুপুরেও মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল। এর সঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহবিদদের পূর্বাভাস, এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ রবিবার (২৫ অক্টোবরের) মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সোমবার (২৬ অক্টোবর) সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। শুধু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়াই নয়, পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি মধ্য বঙ্গোপসাগরে পৌঁছতে পারে সেটি। ফলে আপাতত ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদরা।

আরও পড়ুন: ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আগামী দু’দিনের জন্য বিশেষ কোনও সতর্কবার্তা দেয়নি IMD। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে কয়েকটি জায়গায়। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা।

প্রেমের ‘শাস্তি’ উলঙ্গ করে হাঁটানো! বেহালার ঘটনায় প্রেমিকার বাবা,মামা সহ গ্রেফতার ৩

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

টাইগারকে গুলি চালিয়েছিল ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন