নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘটি বাড়ির রান্নার স্বাদ ও বৈশিষ্ট্যের জুড়ি মেলা ভার, যেখানে পোস্তর ব্যবহার প্রচলিত। সাধারণ আলু পোস্ত তো আমরা প্রায়শই খেয়ে থাকি, তবে পুজো বা যে কোনও বিশেষ দিনে নিরামিষ মেনুতে একটু রাজকীয় ছোঁয়া আনতে ট্রাই করতে পারেন পনির পোস্ত। খুবই সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং অত্যন্ত কম সময়ে এই জিভে জল আনা পদটি তৈরি করে নেওয়া যায়।

উপকরণ

২৫০ গ্রাম  পনির, ৩ থেকে ৪ টেবিল চামচ পোস্ত দানা, ৪ থেকে ৫টি কাঁচা লঙ্কা, ১টি মাঝারি মাপের পেঁয়াজ, ১ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে, পরিমাণমতো সরষের তেল, স্বাদমতো  নুন ও হলুদ।

পদ্ধতি

পোস্ত দানা ও কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বা শিলনোড়ায় ভাল করে পেস্ট করে নিন। পনিরের টুকরোগুলো হালকা গরম জলে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তারপর আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। গ্যাসের আঁচ কমিয়ে বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা কড়াইতে দিন। হালকা নাড়াচাড়া করে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল ও নুন দিন। ঝোল ফুটে উঠলে পনিরের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। ঝোল মাখামাখা হয়ে এলে নামানোর আগে উপর থেকে কাঁচা সরষের তেল ও কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের