দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ ও দীর্ঘ জীবন পেতে ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানো জরুরি, এমন ধারণা কার্যত বদলে দিতে পারে নতুন গবেষণা। গবেষকদের দাবি, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট অতিরিক্ত হাঁটা বা শরীরচর্চাও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। অল্প সময়ের এই শারীরিক কার্যকলাপ লক্ষ লক্ষ মানুষের অকালমৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নির্দিষ্ট ব্যায়াম যেমন দ্রুত হাঁটা, সিঁড়ি ভাঙা, সাইকেল চালানো বা হালকা দৌড় মৃত্যুর ঝুঁকি প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। গবেষণায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু ব্যায়ামই নয়, দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস কমানোও জরুরি। দিনে মাত্র ৩০ মিনিট কম বসে থাকলেও মৃত্যুর ঝুঁকি প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে দাবি করা হয়েছে এই গবেষণায়। বিশেষ করে যাঁরা অত্যন্ত কম শারীরিক পরিশ্রম করেন, তাঁদের ক্ষেত্রে এই ছোট পরিবর্তনও বড় স্বাস্থ্যগত সুবিধা এনে দিতে পারে। বিশেষজ্ঞদের দাবি , ‘অল অর নাথিং’ মানসিকতার বদলে ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তনই সবচেয়ে কার্যকর হতে পারে। অর্থাৎ প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের সচেতন চেষ্টাই ভবিষ্যতে সুস্থ ও দীর্ঘ জীবনের চাবিকাঠি হয়ে উঠতে পারে।

অফিসে দীর্ঘক্ষণ বসে কাজের ফাঁকে হাঁটা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা বা প্রতিদিন অল্প সময় হাঁটার অভ্যাস গড়ে তোলা এই ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে এমনটাই জানিয়েছেন চিকিৎসকমহল। এর পাশাপাশি ঘুম ও খাদ্যাভ্যাসের উপরও জোর দেওয়া হয়েছে। পর্যাপ্ত ঘুম, শাকসবজি সমৃদ্ধ খাদ্য এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ একসঙ্গে মেনে চললে আয়ু আরও বৃদ্ধি পেতে পারে বলে মত গবেষকদের।

‘ধুরন্ধর’ গায়িকার কনসার্টে ধুন্ধুমার কাণ্ড, ব্যারিকেড ভেঙে চরম দুর্ঘটনা, ভাইরাল ভিডিও

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর

শাশুড়ির শেষকৃত্যে গিয়ে কুমিরের শিকার হলেন জামাই, ২০ ঘণ্টা ধরে চলছে তল্লাশি

পাকিস্তানের হয়ে গোপনে গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনআইএ’‌র জালে কলকাতার বাসিন্দা

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি